রিওতে সেরা প্রদর্শন, খেলরত্ন পুরস্কার পাচ্ছেন দীপা, সিন্ধু, সাক্ষী, জিতু
নয়াদিল্লি, ২২ অগাস্ট : ২০১৬ রিও অলিম্পিকে ভালো প্রদর্শনের জন্য পিভি সিন্ধু , সাক্ষী মালিক, দীপা কর্মকার এবং জিতু রাই এর নাম 'রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার' এর জন্য মনোনীত করা হয়েছে। একই সঙ্গে দ্রোনাচার্য পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দী। [অলিম্পিক ফাইনালের আগে 'গৃহবন্দি' জিমন্যাস্ট দীপা কর্মকার!]
সোমবার ভারত সরকারের পক্ষ থেকে চার তারকা খেলোয়ারের নাম ঘোষনা করে জানানো হয়, এঁদের প্রত্যেককে খেলার জগতের সর্বোচ্চ সম্মান প্রদান করা হবে। এবারের রিও অলিম্পিকে অংশগ্রহণকারী ১৫ জন খেলোয়ারের নাম অর্জুন পুরস্কারের জন্যও মনোনীত করা হয়েছে বলে জানা গিয়েছে। [ব্রোঞ্জ পদক জয়ী সুপারগার্ল সাক্ষীকে ট্যুইট শুভেচ্ছা দেশবাসীর]

পিভি সিন্ধু এবারের অলিম্পিকে ভারতের হয়ে ব্যাডমিন্টন বিভাগে দ্বিতীয় হয়ে রুপো জিতে দেশেবাসীর মন জিতে নিয়েছেন। একই সাথে সাক্ষী মালিক কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে অসংখ্য হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উল্লেখ্য রিওতে পদক জয়ের তালিকায় এবার ভারত ৬৪ নম্বরে স্থানে ছিল। [পিভি সিন্ধুর পদক তালিকা একনজরে]
বর্তমানে 'রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার' এর নির্বাচন কমিটির দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারক এসকে আগরওয়াল। ভারত সরকার এবং সরকারের অধীনস্ত ক্রীড়ামন্ত্রকের সুপারিশের পরেই এই বিশেষ সম্মানজনক পুরস্কার প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। [হায়দ্রাবাদে রুপোজয়ী সিন্ধুকে জমকালো সংবর্ধনা]












Click it and Unblock the Notifications