জাপানে ফেল ভারতীয়রা, কোয়ার্টারে পৌঁছনো হলনা সাইনা-সিন্ধুর
কোরিয়ান সুপার ওপেন জেতার পর জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালেও পৌঁছনো হল না পিভি সিন্ধু
জাপান ওপেনের মহিলা সিঙ্গলসে শেষ ভারতের চ্যালেঞ্জ। হেরে গেলেন দুই ভারতীয় মহিলা শাটলার পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল। বিশ্ব ব্যাডিমন্টনে সোনা জয়ী ওকুহারার বিরুদ্ধে হারলেন সিন্ধু অন্যদিকে সাইনা হেরে গেলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন ক্যারোলিন মারিনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দিনটা মোটেই ভাল গেলনা ভারতীয় মহিলা শাটলারদের। নজর ছিল দুটি হেভিওয়েট এনকাউন্টারে। সাইনা নেহওয়ালের খেলা ছিল অলিম্পিক্স চ্যাম্পিয়ন ক্যারোলিন মারিনের বিরুদ্ধে। এদিনের খেলায় প্রথম গেমে ভালই শুরু করেছিলেন কোরিয়ান ওপেনে অংশ না নেওয়া সাইনা। ১১-৯ এগিয়ে থাকার পরও গেম খোয়ান সাইনা। দ্বিতীয় গেমে অবশ্য প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তিনি। খেলার ফল ২১-১৬, ২১-১৩।
এদিকে পারলেন না পিভি সিন্ধুও। ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা খোয়ানোর জাপানি ওকুহারার বিরুদ্ধে সপ্তাহান্তের কোরিয়ান ওপেনে জিতেছিলেন সিন্ধু। কিন্তু ঘরের সার্কিটে বদলা নিয়ে নিয়ে নিলেন ওকুহারা। জাপান ওপেন সুপার সিরিজের কোয়ার্টারে পৌঁছনোর পথে কাঁটা বিছিয়ে দিলেন ওকুহারা। এদিনের প্রথম গেমের শুরুটা দেখে অবশ্য মনে হয়নি সিন্ধু এভাবে হেরে যাবেন। ১১-৯ , ১৮-১৬ তে এগিয়ে থাকার পরও এদিন গেম খোয়ান হায়দরাবাদী শাটলার। আর দ্বিতীয় গেমে আদৌ দাঁড়াতে পারেননি সিন্ধু। খেলার ফল ১৮-২১, ৮-২১।

তবে পরের রাউন্ডে গেলেন কিদম্বি শ্রীকান্ত। তিনি জিতলেন হংকংয়ের প্রতিপক্ষের বিরুদ্ধে। খেলার ফল ২১-১২, ২১-১১। এগোলেন এইচ এস প্রণয়ও। তিনি চাইনিজ তাইপেইয়ের হুস জেন হাওকে হারালেন । খেলার ফল ২১-১৬, ২৩-২১।












Click it and Unblock the Notifications