সুইস ওপেনের ফাইনালে সিন্ধু, সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন শ্রীকান্ত
সুইস ওপেনের ফাইনালে সিন্ধু, সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন শ্রীকান্ত
সুইস ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু। স্ট্রেট গেমে ম্যাচ জিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ভারতীয় শাটলার। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত জয় হাসিল করেও সেমিফাইনালে হেরে গেলেন ভারতের কিদাম্বী শ্রীকান্তও। এই মিশ্র ফলাফল নিয়ে এক মহল উচ্ছ্বসিত হলেও শ্রীকান্তকে নিয়ে কিছুটা হলেও হতাশ অনেকে।

সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পিভি সিন্ধু। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পরিশেষে ২২-২০ গেম জেতেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতে দেননি সিন্ধু। ২১-১০ পয়েন্টে ওই গেম এবং ম্যাচ জেতেন ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার। ৪৩ মিনিট স্থায়ী হয় মোকাবিলা।
এর আগে সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পিভি সিন্ধু। প্রথম গেমে ২১-১৬ পয়েন্টের অনায়াস জয় পেয়েছিলেন ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার। দ্বিতীয় গেমে থাইল্যান্ডের শাটলারের সঙ্গে সিন্ধুর তুল্যমূল্য লড়াই হয়েছিল। শেষ হাসি হেসেছিলেন ভারতীয় তারকা। ২৩-২১ পয়েন্টে ওই গেম এবং ম্যাচ জিতেছিলেন পিভি সিন্ধু।
অন্যদিকে সুইস ওপেনের কোয়ার্টার ফাইনাল জিতেও সেমিফাইনালে হেরে গেলেন কিদাম্বী শ্রীকান্ত। শেষ চারের লড়াইয়ে বিশ্বের দুই নম্বর ব্যাডমিন্টন তারকা ডেনমার্কের অ্যাক্সেলসেনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতীয় শাটলার। প্রথম গেম ১৩-২১ পয়েন্টে হেরে যান হায়দরাবাদি শাটলার। দ্বিতীয় গেম ১৯-২১ পয়েন্টে হেরে যান শ্রীকান্ত।
ওদিকে ইভেন্টের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন স্বস্তিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও অশ্বিনী পুনাপ্পার মিক্সড ডবলস জুটি। মালেশিয়ার চান কিয়ান মেং ও লাই পেই জিং জুটির কাছে ১৭-২১, ২১-১৬ ও ১৮-২১ গেমে হেরে যান ভারতীয় শাটলাররা। অন্যদিকে সুইস ওপেন ৩০০ ইভেন্টের সিঙ্গলসে হেরে গিয়েছেন ভারতের অজয় জয়রাম। থাইল্যান্ডের শাটলারের কাছে ২১-৯, ২১-৬ গেমের লজ্জাজনক হার হজম করতে হয়েছে ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে।












Click it and Unblock the Notifications