ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডটকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের পিভি সিন্ধু। পরের রাউন্ডে প্রতিযোগিতার পঞ্চম বাছাই ভারতীয় শাটলারের মুখোমুখি হবেন তৃতীয় বাছাই নোজোমি ওকুহারা।

ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

চলতি মরশুমে এখনও ট্রফি-শূণ্য ভারতের পিভি সিন্ধুকে বৃহস্পতিবার পুরনো ছন্দে দেখতে পাওয়া গেল। ২১-১৪ ব্যবধানে প্রথম গেম জেতেন হায়দরাবাদি শাটলার। দ্বিতীয় গেমে লড়াই করে ফিরে আসেন মিয়া ব্লিচফেল্ডট। সিন্ধুকে ১৭-২১ পয়েন্ট হারিয়ে ম্যাচে ফিরে আসেন ড্যানিশ তারকা। তবে শেষ গেমে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতে দেননি সিন্ধু। ব্লিচফেল্ডটকে ২১-১১ গেমে হারিয়ে ম্যাচ দখলে করে নেন ভারতীয় শাটলার। ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই ম্যাচ উপভোগ করেছেন দর্শকরা।

উল্লেখ্য, গত বছর ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছিল পিভি সিন্ধুকে। প্রতিযোগিতার অষ্টম বাছাই চিনের হি বিংজিয়াও-র কাছে স্ট্রেগ গেমে হেরেছিলেন ভারতীয় শাটলার। কিন্তু এবার কোনও ভুল করতে চান না ২৪ বছরের ব্যাডমিন্টন তারকা।

পিভ সিন্ধু জিতলেও ইন্দোনেশিয়ার মার্কাস ফের্নাল্ডি ও কেভিন সঞ্জয়া সহকামুলজোর কাছে ২১-১৯, ১৮-২১, ২১-১৯ গেমে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতের চিরাগ শেট্টি ও এস রাঙ্কিরেড্ডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+