ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে উঠলেন সিন্ধু, প্রতিপক্ষ কে জেনে নিন
শনিবার জাকার্তায় ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে উঠলেন পিভি সিন্ধু।শেষ চারের লড়াইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই চিনের চেন উফেইকে হারালেন পি ভি।
শনিবার জাকার্তায় ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে উঠলেন পিভি সিন্ধু।
শেষ চারের লড়াইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই চিনের চেন উফেইকে হারালেন পি ভি। ৪৬ মিনিটের লড়াই শেষে ভারতীয় শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৯,২১-১০।
চলতি মরসুমে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতায় সাফল্য পাওয়া হয়নি সিন্ধুর। এবার ইন্দোনেশিয়া ওপেনের ফাইনাল জিতলে চলতি মরসুমে সেটাই হবে সিন্ধুর প্রথম ট্রফি। রবিবার ফাইনালে সিন্ধুর প্রতিদ্বন্দ্বী জাপানের ইয়ামাগুচি।
Superrrrrr Sindhu!!!🔥
What a performance from the World No 5 @Pvsindhu1, dominated the proceeding to reach the finals of #BlibliIndonesiaOpen2019 defeating World No 3 #ChenYuFei 2⃣1⃣:1⃣9⃣2⃣1⃣:1⃣0⃣.
Way to go, Girl! ⚡️
Go for Gold!🥇#IndiaontheRise #badminton pic.twitter.com/FtTZtOLwFq
— BAI Media (@BAI_Media) July 20, 2019
এরপর দ্বিতীয় গেমে অলিম্পিকে রুপো জয়ী শাটলারের জয় আসে ২১-১০ ব্যবধান। কোয়ার্টারের মতো এদিন সেমিতেও দাপট ছিল সিন্ধুর, এদিনও স্ট্রেট গেমে ম্যাচ জিতলেন পিভি। ফাইনালের টিকিট পেয়ে টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে একমাত্র সিন্ধুই খেতাব জয়ের আশা ধরে রাখলেন।
Click it and Unblock the Notifications