কোরিয়ান সুপার সিরিজে দারুণ পারফরম্যান্স ভারতীয়দের, এগোচ্ছেন সিন্ধু-কাশ্যপরা
পিভি সিন্ধু, পি কাশ্যপরা এগিয়ে চলেছেন কোরিয়ান সুপার সিরিজে।
কোরিয়ান সুপার সিরিজে এগিয়ে চলেছেন ভারতীয় শাটলাররা। টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু এবং পি কাশ্যপ।

দিন কয়েক আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতে দেশের সম্মান বাড়িয়েছেন পি ভি সিন্ধু। এবার তাঁর জয়ের নৌকা তরতর করে এগিয়ে চলেছে সুপার সিরিজেও। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জয়ী সিন্ধু বুধবার হংকং-এর প্রতিদ্বন্দ্বীকে মাত্র ২৯ মিনিটে স্ট্রেট গেমে উড়িয়ে দেন। খেলার ফল ২১-১৩,২১-৮। বিশ্বের চার নম্বরের সামনে দাঁড়াতেই পারেননি চিয়ুং৷
এদিকে পুরুষ সিঙ্গলসে শেষ ষোলোয় পৌঁছলেন ভারতের তারকা খেলোয়াড় পি কাশ্যপ৷। চিনা তাইপের জেন হাওয়ের বিরুদ্ধে তিনি ম্যাচ পকেটে পুড়লেন স্ট্রেট গেমে। খেলার ফল ২১-১৩,২১-১৬।
কোরিয়া ওপেন সুপার সিরিজে এগোলেন ভারতের আরেক শাটলার সমীর ভর্মা ৷ তিনি হারিয়েছেন থাইল্যান্ডের তাননসাককে। হাড্ডাহাড্ডি লড়াইতে ম্যাচ পকেটে পোড়েন তিনি। খেলার ফল ২১-১৩, ২১-২৩, ২১-৯।
তবে এদিন দৌড় থেমে গেল এইচএস প্রণয়ের৷ বিশ্বের ন' নম্বরের বিরুদ্ধে ঘণ্টাখানেকের লড়াইয়ে ম্যাচ খোয়ান তিনি। খেলার ফল ১৭-২১,২৩-২১,১৪-২১ ।












Click it and Unblock the Notifications