ওকুহারা বধ সিন্ধুর, অল ইংল্যান্ডে সেমিফাইনালে পৌঁছলেন সিন্ধু
নাওমি ওকুহারাকে হারিয়ে অল ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু
ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে যে ওকুহারার কাছে হেরে সোনার পদক হাতছাড়া হয়েছিল তাঁকে হারিয়ে অল ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু।

অলিম্পিক্সের রূপোর পদকজয়ী পিভি সিন্ধু আরও একবার দুরন্ত পারফরম্যান্স করেন। তিন গেমের লড়াইয়ের শেষে বিজয়ীর হাসি হাসেন হায়দরাবাদী শাটলার। বার্মিংহ্যামে আয়োজিত ১০ লক্ষ ডলার পুরস্কার মূল্য জেতেন। প্রথম গেম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রথম গেমে ২০-২২ হেরে যান তিনি।
কিন্তু পরের দুটি গেমে দারুণ কামব্যাক করেন পিভি সিন্ধু। আগ্রাসন ও ধৈর্যের প্রমাণ দিয়ে পরের গেম দুটি বার করে নেন তিনি। খেলার ফল ২১-১৮, ২১-১৮। এক ঘন্টা ২৪ মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচের পর সেমিফাইনালের টিকিট যোগাড় করে নেন সিন্ধু।
ম্যাচ জিতে পিভি সিন্ধু জানিয়েছেন, 'আমি এমন অনেক ম্যাচ হেরেছি, যেখানে আমি এগিয়ে ছিলাম। আমি শারীরিক ও মানসিক ভাবে একেক সময় হারতে হয়। কিন্তু তারপরেও দারুণ শক্তিশালী ভাবে ফিরে আসতে হয়। আর যাতে সেটা না হয় সেটা মাথায় রাখতে হয়। ' পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, 'আমি আমার মানসিক বিষয়টির ওপর কাজ করছি, কারণ অনেক সময় যখন পয়েন্ট প্রয়োজন তখন আমি বাইরে মেরেছি বা নেটে মেরেছি। আমি আত্মবিশ্বাস হারাই ও নার্ভাস হয়ে যাই। তাই এটা শেষ করা দরকার ছিল। '
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications