সুইস ওপেনে সিন্ধু গর্জন, চলতি বছরে দ্বিতীয় সিঙ্গলস খেতাব দেশের ১ নম্বর শাটলারের

চলতি বছরের দ্বিতীয় সিঙ্গলস খেতাবটি জিতে নিলেন পিভি সিন্ধু। সিন্ধু গর্জন এবার সুইৎজারল্যান্ডের বাসেলে। সুইস ওপেনের ফাইনালে দেশের এক নম্বর মহিলা শাটলার উড়িয়ে দিলেন তাইল্যান্ডের বুসানন ওংবামরুঙ্গফনকে। খেলার ফল ২১-১৬, ২১-৮। গত জানুয়ারিতে সৈয়দ মোদী ইন্টারন্যাশনালে মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়ন হন সিন্ধু। তার পরেই এই খেতাব।

সুইস ওপেনে সিন্ধু গর্জন, চলতি বছরে দ্বিতীয় সিঙ্গলস খেতাব জয়

সুইস ওপেনে টানা দ্বিতীয়বার সিঙ্গলস ফাইনাল খেলতে নেমে চতুর্থ বাছাই বুসাননকে হারাতে সিন্ধু সময় নিলেন মাত্র ৪৯ মিনিট। পারস্পরিক ১৭টি সাক্ষাতে এটি সিন্ধুর ষোড়শ জয়। ২০১৯ সালে হংকং ওপেনেই একমাত্র বুসাননের কাছে পরাস্ত হয়েছিলেন সিন্ধু। গত বছর সুইস ওপেনের ফাইনালে সিন্ধু হেরে গিয়েছিলেন রিও অলিম্পিকে সোনাজয়ী ক্যারোলিনা মারিনের কাছে। এদিনের খেতাব জয়ের আগে বাসেলে সিন্ধুর আরও একটি সুখস্মৃতি রয়েছে। ২০১৯ সালে এখানেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন সিন্ধু।

এদিনের ফাইনালে প্রথম গেমে সিন্ধু ৩-০ ব্যবধানে এগিয়ে যান। কিন্তু বুসানন এরপরই ঘুরে দাঁড়ানোয় ফল ৭-৭ হয়ে যায়। বিরতিতে সিন্ধু দুই পয়েন্টে এগিয়ে ছিলেন। বুসানন নানাভাবে সিন্ধুকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলার চেষ্টা চালাচ্ছিলেন। এক সময় ১৩-১৩ করেও ফেলেন। কিন্তু ফিনিশিংয়ে প্রচুর ভুলভ্রান্তি করায় শেষ অবধি সিন্ধুর বিরুদ্ধে পেরে ওঠেননি। সিন্ধু ১৬-১৩ লিড নিয়ে নেন। এরপর প্রথম গেম জিতে নেন ২১-১৬ ব্যবধানে।

দ্বিতীয় গেমে বুসানন শুরুতেই ০-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন। অ্যাকিউট অ্যাঙ্গেল শটের সাহায্যে সিন্ধু অনেক বেশি আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন। বিরতিতেই তিনি এগিয়ে যান ৯ পয়েন্টের ব্যবধানে। এমনকী একটা সময় ১৮-৪ ব্যবধানে এগিয়ে খেতাবের কাছাকাছি পৌঁছে যান। শেষ অবধি দ্বিতীয় গেম ২১-৮ ব্যবধানে জিতে খেতাব দখলে নেনবিশ্বের ৭ নম্বর শাটলার সিন্ধু। তবে পুরুষদের সিঙ্গলসে খেতাব অধরা রইল এইচ এস প্রণয়ের। ২০১৬ সালের চ্যাম্পিয়ন প্রণয় ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ইন্দোনেশিয়ার জনাথন ক্রিস্টির। প্রণয়কে তিনি ২১-১২, ২১-১৮ ব্যবধানে হারিয়ে খেতাব জেতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+