জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালেও ইয়ামাগুছির কাছে হারলেন সিন্ধু
এবারও হল না! ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালের পর জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালেও একানে ইয়ামাগুছির কাছেই হেরে বিদায় নিলেন ভারতের পিভি সিন্ধু।
এবারও হল না! ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালের পর জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালেও একানে ইয়ামাগুছির কাছেই হেরে বিদায় নিলেন ভারতের পিভি সিন্ধু।

আবারও চতুর্থ বাছাই জাপানি প্রতিপক্ষের কাছে স্ট্রেট সেটেই পরাজিত হলেন পঞ্চম বাছাই হায়দরাবাদি শাটলার। খেলার ফল ১৮-২১, ১৫-২১। একই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রিয় খেলোয়াড়ের ব্যাক-টু-ব্য়াকে হারে হতাশ হয়েছেন তাঁর ফ্যান ও ক্রিকেটপ্রেমীরা।
খেলার শুরুটা কিন্তু ভালোই করেছিলেন ভারতীয় তারকা। দীর্ঘক্ষণ লড়াই চলে সমানে সমানে। একটা সময় দুই খেলোয়াড়েরই পয়েন্ট সমান সমান হয়ে যায়। তবে শেষ পর্যন্ত জাপানি প্রতিপক্ষকে আর ধরে রাখতে পারেননি সিন্ধু। দ্বিতীয় গেমে প্রথম থেকে পিছিয়ে থেকেও একটা সময় ইয়ামাগুছির বিরুদ্ধে সমতায় (৬-৬ পয়েন্ট) ফেরেন ভারতীয় শাটলার। তবে এরপর ধরাছোঁয়ার বাইরে চলে যান জাপানি শাটলার।
ইন্দোনেশিয়া ওপেনের ফাইনাল হারের বদলা জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে নেবেন পিভি সিন্ধু, তেমনটা ভেবেছিল ভারতের ক্রীড়া মহল। কিন্তু হায়দরাবাদি শাটলার যে সত্যিই ব্যাড-প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা কিন্তু আরও একবার প্রমাণ হল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications