বিশ্বচ্যাম্পিয়নের খেতাব দখলে রাখতে ব্যর্থ সিন্ধু, তৃতীয় ভারতীয় শাটলার হিসেবে নজির গড়ে পদক নিশ্চিত শ্রীকান্তের
বিশ্বচ্যাম্পিয়নের খেতাব দখলে রাখতে ব্যর্থ হলেন পিভি সিন্ধু। বিডব্লুএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন তিনি। যদিও পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেলেছেন কিদাম্বি শ্রীকান্ত। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এর আগে পদক জিতেছেন ভারতের কিংবদন্তি শাটলার প্রকাশ পাড়ুকোন ও বি সাই প্রণীথ।

পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে শ্রীকান্তের প্রতিপক্ষ ছিলেন নেদারল্যান্ডসের মার্ক ক্যালজাউ। এই প্রথম তাঁর বিরুদ্ধে খেলতে নেমে শ্রীকান্ত সহজ জয় ছিনিয়ে নিলেন। জিতলেন ২১-৮, ২১-৭ ব্যবধানে। খেলার ফলই স্পষ্ট করে দিচ্ছে কতটা দাপট নিয়ে এদিন খেলেছেন কিদাম্বি শ্রীকান্ত। প্রথম গেমের বিরতিতেই তিনি এগিয়ে গিয়েছিলেন ১১-৫ ব্যবধানে। সেই দাপট অব্যাহত রেখে প্রতিপক্ষের পয়েন্ট দুই অঙ্কের ঘরে পৌঁছাতে দেননি শ্রীকান্ত। পরের গেমে শ্রীকান্তের আধিপত্য আরও বেশি ছিল, বিরতিতে তিনি এগিয়ে ছিলেন ১১-৩-এ। একপেশে খেলার দ্বিতীয় গেমেও দুই অঙ্কের ঘরে পয়েন্ট পৌঁছাতে পারেননি ক্যালজাউ।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর থেকে পুরুষদের সিঙ্গলস থেকে ভারতের তৃতীয় পদকটি এবার আনতে চলেছেন শ্রীকান্ত। প্রথম পদকটি এনেছিলেন প্রকাশ পাড়ুকোন। ১৯৮৩ সালে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ভারত দুটি পদক নিয়ে আসতে সক্ষম হয়। বি সাই প্রণীথ পুরুষদের সিঙ্গলসেই ব্রোঞ্জ জিতেছিলেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হন। তবে খেতাব দখলে রাখার লড়াইয়ে তিনি এদিন হতাশই করলেন।

কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধুকে এদিন পরাস্ত করলেন বিশ্বের ১ নম্বর শাটলার তাই সু-ইং। ৪২ মিনিটের মধ্যে বিশ্বচ্যাম্পিয়নকে উড়িয়ে দেন তাইওয়ানের এই শাটলার। ১৭-২১, ১৩-২১ ব্যবধানে পরাজয় স্বীকারে বাধ্য হন সিন্ধু। টোকিও অলিম্পিকের সেমিফাইনালেও সিন্ধুকে তাই সু-ইং হারিয়ে দিয়েছিলেন। এই নিয়ে টানা পাঁচবার তাই প্রতিপক্ষের বিরুদ্ধে পরাস্ত হলেন ভারতের ১ নম্বর মহিলা শাটলার সিন্ধু। পারস্পরিক দ্বৈরথের নিরিখে মোট ২০টি সাক্ষাতের মধ্যে তাই সু-ইং জিতেছেন ১৫টিতে, ৫টিতে সিন্ধু। তাই সু-ইং এবারই প্রথম বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পদক নিশ্চিত করলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে। কোয়ার্টার ফাইনালে এইচএস প্রণয় ও লক্ষ্য সেনের ম্যাচের দিকেও নজর ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীদের। তাঁরাও পদক নিশ্চিত করতে পারবেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications