সোনার লক্ষ্যে বিশ্ব চ্য়াম্পিয়নশিপে নামছেন সিন্ধু ও সাইনা

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এখনও সোনা অধরা রয়েছে ভারতীয় শাটলার পিভি সিন্ধুর। সেই লক্ষ্যে ভেদ করতে আজ এবছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করছেন ২৪ বছরের হায়দরাবাদি।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এখনও সোনা অধরা রয়েছে ভারতীয় শাটলার পিভি সিন্ধুর। সেই লক্ষ্যে ভেদ করতে আজ এবছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করছেন ২৪ বছরের হায়দরাবাদি। একই দিনে টুর্নামেন্ট খেলতে নামছেন সাইনা নেহয়ালও।

সোনার লক্ষ্যে বিশ্ব চ্য়াম্পিয়নশিপে নামছেন সিন্ধু ও সাইনা

সুইজারল্যান্ডের বাসেলে সোমবার থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে ওয়াক ওভার পান ২০১৬ অলিম্পিকে রূপো জয়ী সিন্ধু। দ্বিতীয় রাউন্ডে চাইনিজ তাইপের পাই ইয়ু পো-র বিরুদ্ধে খেলবেন হায়দরাবাদি শাটলার। অন্যদিকে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে ওয়াক ওভার পাওয়া সাইনা নেহওয়াল দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের সাবরিনা জাকোয়েতের মুখোমুখি হবেন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে নামার আগে কিছুটা হলেও চাপে আছেন পিভি সিন্ধু। কারণ চলতি মরশুমেই দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হাতছাড়া হয়েছে তাঁর। ইন্দোনেশিয়া ওপেনের ফাইনাল ও জাপান ওপেনের কোয়ার্টার ফাইনাল একই প্রতিপক্ষের বিরুদ্ধে হারতে হয়েছিল হায়দরাবাদি শাটলারকে। তাই এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ সিন্ধুর কাছে টোকিও অলিম্পিকের আগে অগ্নিপরীক্ষা বললে ভুল হবে না।

২০১৭ সালে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১১০ মিনিটের লড়াইয়ের পর জাপানের নোজোমি ওকুহারার কাছে হারতে হয়েছিল সিন্ধুকে। টুর্নামেন্টের ২০১৮ সালের এডিশনে রিও অলিম্পিকে সোনা জয়ী স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হেরে রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় শাটলারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+