অল ইংল্যান্ডে এগোলেন সিন্ধু ,প্রণয়, দৌড় শেষ শ্রীকান্তের
অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এগোলেন পিভি সিন্ধু, এইচ এস প্রণয়। ছিটকে গেলেন কিদম্বি শ্রীকান্ত।
অল ইংল্যান্ড ওপেনে পরের ধাপে পৌঁছলেন পিভি সিন্ধু ও এইচ এস প্রণয়। প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন কিদম্বি শ্রীকান্ত।

টিওআইএসএ ২০১৮-র ব্যাডমিন্টন প্লেয়ার সিন্ধু জিন্দাপোলের সঙ্গে তিন গেমের লড়াইয়ের পর ম্যাচ পকেটে পোড়েন। খেলার ফল ২১-১৩, ১৩-২১, ২১-১৮। এক ঘন্টা ৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ পকেটে পোড়েন হায়দরবাদী শাটলার। কোয়াটার্র ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ তাঁর জাপানের নাজোমি ওকুহারা।
ম্যাচের পর সিন্ধু জানিয়েছেন, 'আরও উন্নতি করা প্রয়োজন, লম্বা ম্যাচ বার করতে পেরেছি ভালো লাগছে , আমি ম্যাচ থেকে ফিরে গিয়ে শক্তি সঞ্চয় করে পরের ম্যাচের জন্য ফিরে আসব।'
বিশ্ব ক্রমতালিকার ১৬ নম্বরে থাকা এইচ এস প্রণয় মাত্র ৩৮ মিনিটেই ম্যাচ পকেটে পুড়ে নেন। খেলার ফল ২১-১০, ২১-১৯। এদিকে চিনা প্রতিপক্ষ ইউজিয়াংয়ের বিরুদ্ধে ভালোরকম টক্কর দেন শ্রীকান্ত। খেলা ১১-১০ অবধি পৌছোনোর আগে অবধি দুজনেই একটা একটা পয়েন্ট জিতছিলেন। এরপর ম্যাচ পয়েন্ট ডিসাইড হয় ২০-১৮। দ্বিতীয় গেমেও সেই একই ছবি তবে গেম বার করতে ব্যর্থ হন ভারতীয় শাটলার। ২২-২০ হয় পয়েন্ট। ৫২ মিনিটের লড়াইয়ে হার স্বীকার করে নেন কিদম্বি শ্রীকান্ত।












Click it and Unblock the Notifications