Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনার জেরে হু-র 'সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ' গ্রহণ সিন্ধু-হিমা-রিজিজুর, বিরাটকেও আমন্ত্রণ

করোনার জেরে হু-র 'সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ' গ্রহণ সিন্ধু-হিমা-রিজিজুর, বিরাটকে আমন্ত্রণ

করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে বিশ্ববাসীকে 'সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ' গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। তা গ্রহণ করেছেন ভারতের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু, অ্যাথলিট হিমা দাস ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকেও এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

হু-র চ্যালেঞ্জ

করোনা ভাইরাসের দাপট থেকে বাঁচতে অভিনব উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে তারা। যেখানে শরীরকে মারণ ভাইরাস থেকে দূরে রাখতে এক বিশেষজ্ঞকে সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা ডোমো দিয়ে বোঝাতে দেখা যাচ্ছে। 'সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ' নাম দিয়ে বিশ্ববাসীকে তা গ্রহণ করার আবেদন জানিয়েছে হু।

সিন্ধুর চ্যালেঞ্জ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র 'সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ' গ্রহণ করেছেন বিশ্বজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু। টুইটারে পোস্ট করা এক ভিডিও-তে সাবান দিয়ে হাত ধুতে দেখা যাচ্ছে হায়দরাবাদি চ্যাম্পিয়নকে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, টেনিস তারকা সানিয়া মির্জা, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুকে এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমন্ত্রণও জানিয়েছেন সিন্ধু।

হিমা দাস

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র 'সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ' গ্রহণ করেছেন ভারতের তারকা অ্যাথলিট, অসমের হিমা দাস। অভিনেতা অক্ষয় কুমার, টাইগার স্রফ, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, সানিয়া মির্জা, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুকে এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমন্ত্রণও জানিয়েছেন হিমা।

চ্যালেঞ্জ গ্রহণ করলেন রিজিজু

পিভি সিন্ধু ও হিমা দাসের চ্যালেঞ্জ গ্রহণ করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু। করোনা ভাইরাসের প্রভাব থেকে বিশ্ববাসীকে নিয়মিত হাত সাবান দিয়ে সাফ করার বার্তাও দিয়েছেন মন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+