বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু সমালোচকদের কী বললেন, পাচ্ছেন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্মান
বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সমালোচকদের কী বললেন সিন্ধু, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্মান
প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সমালোচকদের মোক্ষম জবাব দিলেন ভারতের পিভি সিন্ধু। এই সাফল্যের জন্য হায়দরাবাদি শাটলারকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। পুরস্কৃত করা হবে বিশ্ব ব্যাডমিন্টন চ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতা সাই প্রণীতকেও।

সিন্ধুর জবাব
জাপানের নোজোমি ওকুহারাকে ২১-৭, ২১-৭ গেমে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর পিভি সিন্ধু বলেছেন, তাঁর এই পারফরম্যান্সই সমালোচকদের জন্য যোগ্য জবাব। ব্যর্থতায় যেসব মানুষ পর পর প্রশ্ন তুলে যেতেন, তাঁদের উপর খুব রাগ হতো হায়দরাবাদি শাটলারের। কখনও কখনও কষ্টও পেতেননি তিনি। কিন্তু সিন্ধু কোনও দিনই এর জবাব মুখে দিতে রাজি ছিলেন। সমালোচকদের তিনি খেলে উত্তর দেওয়ার পক্ষপাতি বলে জানিয়েছেন পিভি সিন্ধু।

সিন্ধুর হতাশা
২০১৭ সালে জীবনের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে হেরে যাওয়াটা ভুলতে পারেননি পিভি সিন্ধু। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেও তিনি ভীষণই হতাশ হয়েছিলেন বলে স্বীকার করেছেন ভারতীয় শাটলার। কিন্তু সেই অতীত আঁকড়ে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেননি সিন্ধু। বাড়তি চাপ না নিয়ে তিনি শুধু নিজের খেলা খেলেছেন বলে জানিয়েছেন হায়দরাবাদি চ্যাম্পিয়ন।

প্রত্যাশার পাহাড়
২০১৬ সালের রিও অলিম্পিকে রূপো জেতার পর তাঁকে ঘিরে যে দেশের প্রত্যাশা বেড়ে যায়, তা টের পান পিভি সিন্ধু। প্রত্যাশা পূরণ করতে না পারার জ্বালাও হাড়েহাড়ে বুঝেছেন ভারতীয় শাটলার। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে তিনি দেশবাসীর আস্থাকে মর্যাদা দিতে পেরেছেন বলেই মনে করেন পিভি সিন্ধু।

পুরস্কার
এই সাফল্যের জন্য পিভি সিন্ধুকে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। এই টুর্নামেন্টের পুরুষদের বিভাগে রূপো জেতা সাই প্রণীতকে ৫ লাখ টাকা পুরস্কার দেবে ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications