সিন্ধু-র দুরন্ত ফর্ম, ফের একটা সুপার সিরিজে-র ফাইনালে ভারতীয় শাটলার
শনিবার হংকং ওপেনে রাতচানোক ইনতাননকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন পি ভি সিন্ধু
ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু হংকং ওপেনের সেমিফাইনালে।তার সঙ্গে জারি দুরন্ত ফর্ম। শনিবার সিন্ধু ম্যাচ জিতলেন স্ট্রেট গেমে।

প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই পিভি সিন্ধু খেলার ফল ২১-১৭, ২১-১৭।এদিনের জয়ের ফলে ফাইনালে ফের এক নেমেসিসের সামনে পড়লেন তিনি চাইনিজ তাইপেইয়ের তাই তাই জু ইয়াং এই মুহূর্তে ১ নম্বর শাটলার।
এর আগের বছরও হংকং ওপেনে এই দুই শাটলারই মুখোমুখি হয়েছিলেন। তাতে জিতেছিলেন জু ইয়াং। এদিন জু ইয়াং হারালেন
কোরিয়ার সাং জু হিয়ানকে। খেলার ফল ২১-৯, ১৮-২১, ২১-৭।
এদিন প্রথম গেম সিন্ধু জিতে নেন মাত্র ১৯ মিনিটে। এরপর দ্বিতীয় গেমে আর বিশেষ চ্যালেঞ্জ হাজির করতে পারেননি রাতচানোক।












Click it and Unblock the Notifications