জন্মদিনে বড় জয়! ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু
জাপানের আয়া ওহরিকে ইন্দোনেশিয়া ওপেনের ম্যাচে স্ট্রেট গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু।
অলিম্পিকে রুপোর পদক জয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ২৩ তম জন্মদিনকে স্মরণীয় করে রাখলেন। জাপানের আয়া ওহরিকে ইন্দোনেশিয়া ওপেনের ম্যাচে স্ট্রেট গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিনি।

গত সপ্তাহে মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে পৌঁছনো সিন্ধুকে ওহরিকে হারাতে বিশেষ বেগ পেতে হয়নি। ২১-১৭, ২১-১৪ গেমে সিন্ধু জয় পান। ম্যাচ শেষ হয় ৩৬ মিনিটে।
এই নিয়ে পাঁচবার খেলে ওহরিকে পাঁচবারই হারালেন সিন্ধু। সেমিতে থাইল্যান্ডের বুসানন ওনবামরুঙ্গফন অথবা চিনের হি বিঙ্গহাওয়ের বিরুদ্ধে খেলবেন।












Click it and Unblock the Notifications