বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পিভি সিন্ধু

প্রথম গেম হেরেও দুর্দান্তভাবে ক্য়ামব্যাক করে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের পিভি সিন্ধু।

প্রথম গেম হেরেও দুর্দান্তভাবে ক্য়ামব্যাক করে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের পিভি সিন্ধু। শুক্রবার দারুণ লড়ে ১২-২১, ২৩-২১, ২১-১৯ ফলে কোয়ার্টার ফাইনাল জেতেন হায়দরাবাদি শাটলার। সেই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের পঞ্চম পদক নিশ্চিত করলেন সিন্ধু।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পিভি সিন্ধু

মাত্র ৩৪ মিনিটে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড জেতা পিভি সিন্ধু, কোয়ার্টার ফাইনালের প্রথম থেকে চেনা ছন্দে ছিলেন না। তাইওয়ানের তাই জু ইং প্রথম গেমে সহজেই ভারতীয় শাটলারের কাছ থেকে জয় ছিনিয়ে নেন। দ্বিতীয় গেমে চেনা সিন্ধুকে ফিরে পাওয়া গেলেও বিশ্বের প্রাক্তন এক নম্বরের বিরুদ্ধে যথেষ্ট লড়ে ম্যাচে ফিরতে হয় ভারতীয় শাটলারকে।

তবে তৃতীয় গেমে নিজের প্রাধান্য বিস্তার করেন বিশ্বের পাঁচ নম্বর শাটলার সিন্ধু। ২১-১৯ পয়েন্টে শেষ গেম জিতে ম্যাচও পকেটে পুরে নেন হায়দরাবাদি শাটলার। সেমিফাইনালে ডেনমার্কের মিয়া ব্লিচফেলডট বা চিনের চেন ইয়ু ফেই-র মুখোমুখি হবেন পিভি সিন্ধু।

এ পর্যন্ত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ছয় বার অংশ নিয়েছেন ভারতের পিভি সিন্ধু। প্রতিবারই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে মহিলা শাটলার হিসেবে নতুন রেকর্ডের মালকিন হন হায়দরাবাদি। এবার সেমিফাইনালে পৌঁছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের পঞ্চম পদক নিশ্চিত করলেন সিন্ধু। উল্লেখ্য ২০১৭ ও ২০১৮-র বিশ্ব ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন হায়দরাবাদি শাটলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+