কোরিয়ান সুপার সিরিজে 'বদলার 'ফাইনালের লক্ষ্যে ফুটছেন সিন্ধু
কোরিয়ান সুপার সিরিজের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। ফাইনালে সামনে জাপানের ওকুহারা।
কোরিয়ান সুপার সিরিজে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন পিভি সিন্ধু। এবার সেমিফাইনালের গাঁঠ পেরিয়ে পৌঁছে গেলেন ফাইনালে।
এ বছরে এই নিয়ে দ্বিতীয় সুপার সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি। অন্যদিকে কেরিয়ান ওপেনের ক্ষেত্রে এই নিয়ে পাঁচবার পৌঁছে গেলেন খেতাবি লড়াইতে। মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে লড়াই গড়ায় তিন গেমে। চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে কোনও সুযোদ দেননি হায়দরবাদী শাটলার। কিন্তু দ্বিতীয় গেমে লড়াইতে ফেরেন হি বিনজিয়াও। তবে তৃতীয় গেমে সিন্ধুর আগ্রাসনের কোনও জবাব ছিল না তাঁর প্রতিপক্ষর। খেলার ফল সিন্ধু-র পক্ষে ২১-১০, ১৭-২১, ২১-১৬।
.@Pvsindhu1 inching closer to the finish line. Leads 19-15! #KoreaSS
— OGQ (@OGQ_India) September 16, 2017
এবছরের এপ্রিল মাসে ইন্ডিয়া ওপেন সুপার সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিন্ধু। পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতাও সমৃদ্ধ করেছে পিভি সিন্ধুকে। এবার ফাইনালে সেই ওকুহারাকে হারিয়ে খেতাব জিততে মরিয়া আগ্রাসী সিন্ধু। এদিকে কোরিয়ান ওপেনের ফাইনালে পৌঁছনোর জন্য সিন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর।
Congrats champion! @Pvsindhu1 keeps flying the tricolor high, making it to the finals of #KoreanOpen Super Series! All the very best! pic.twitter.com/x0MRvxfxAD
— Rajyavardhan Rathore (@Ra_THORe) September 16, 2017
Click it and Unblock the Notifications