Paris Olympic: প্রথম ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন, জয় দিয়েই প্যারিসে সূচনা করলেন সিন্ধু
রিও এবং টোকিও গেমসে পদকের পোডিয়ামে উঠেছিলেন। রুপো এবং ব্রোঞ্জ জেতা হয়ে গিয়েছে। এবার পিভি সিন্ধুকে নিয়ে রয়েছে সোনার প্রত্যাশা। প্যারিস অলিম্পিক্সে যে কয়েকজন প্রতিযোগীকে নিয়ে পাহাড় প্রমাণ প্রত্যাশা রয়েছে তাদের মধ্যে অন্যতম পিভি সিন্ধু। জয় দিয়েই প্যারিসে শুভ সূচনা করলেন পিভি সিন্ধু।
প্যারিস অলিম্পিক্সের ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসে মলদ্বীপের ফাতিমা নাবাহ আব্দুল রেজ্জাকের বিরুদ্ধে ২১-৯, ২১-৬ ফলে জয় পেলেন পিভি সিন্ধু।ম্যাচ জিততে ৩০ মিনিটেরও কম সময় নেন সিন্ধু। অলিম্পিক্সে দু'বারের পদক জয়ী প্রথম ম্যাচে জয় পেলেন ২৯ মিনিটে। ধারে ভারে এগিয়েই কোর্টে নেমেছিলেন সিন্ধু। বিশ্বক্রমতালিকায় ১১১ নম্বরে থাকা ২৫ বছরের প্রতিপক্ষকে প্রথম থেকেই চাপে রেখেছিলেন সিন্ধু।

ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলেসে পি ভি সিন্ধুর প্রথম প্রতিপক্ষ ছিল মলদ্বীপের ফাতিমা নাবাহ আব্দুল রেজ্জাক। প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষই পেয়েছিলেন দুইবারের অলিম্পিক্সের পদকজয়ী। সুযোগটা পুরো মাত্রায় কাজে লাগালেন ভারতীয় তারকা শাটলার। মলদ্বীপের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে জিতলেন অবলীলায়। ২১-৯ ফলে ম্যাচ জিতে নেন সিন্ধু।
এরপর দ্বিতীয় গেমেও আগ্রাসী মেজাজেই শুরু করেন হায়দরাবাদী কন্যা। সিন্ধুর শ্যামসের সামনে কোনও ভাবেই প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না মলদ্বীপের প্রতিপক্ষ। দ্বিতীয় গেমে শুরু থেকে এগিয়ে যেতে শুরু করেন সিন্ধু। একটা সময় ১৬-৬ ফলে এগিয়ে যান সিন্ধু।শেষ পর্যন্ত ২১-৯ ফলে গেম ও ম্যাচ জিতে নিলেন সিন্ধু।
ম্যাচ জয়ের পর পিভি সিন্ধু বলেন, 'আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমি জানতাম ও কেমন খেলে, কিন্তু সহজ ভাবে নিইনি কখনই। সহজ জয় আমার কাছে। তবে এই ম্যাচে বেশ কয়েকবার পয়েন্ট খোয়াতে হয়েছে আমাকে। এটা নিয়ে সতর্ক থাকতে হবে।'
চোট আঘাতের সমস্যা কাটিয়ে অলিম্পিক্সে খেলতে আসতে হয়েছে সিন্ধুকে। এটা কতটা কঠিন ছিল? সেই প্রসঙ্গে সিন্ধু বলেন, 'গত বছর চোটের সমস্যা ছিল। এটা কঠিন পজেটিভ থাকা, মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুতি করেছি, ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি শুরু করেছি, সাপোর্ট স্টাফ থেকে মা বাবাকে ধন্যবাদ পাশে থাকার জন্য।'
প্রকাশ স্যার প্রসঙ্গে সিন্ধু বলেন, প্রতিদিন আমার কাছে শিক্ষার। উনি কিংবদন্তি, ওনার থেকে অনেক কিছু পেরেছি। , আমি আমার দলকে নিয়ে খুশি। সবাই আমাকে সাহায্য করেছেন।ভুল থেকে শিক্ষা নিয়ে আমাকে পারফেক্ট হতে হবে। সব ম্যাচ কঠিন আমার কাছে সেইভাবে নিজেকে প্রস্তুত করছ।












Click it and Unblock the Notifications