লড়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে সিন্ধু
দু'জন ভারতীয় মহিলা শাটলার ও তিন জন পুরুষ শাটলার এগিয়ে চলেছেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে
বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের বিভাগে লড়াইতে দারুণ লড়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেলেন পি ভি সিন্ধু।

বৃহস্পতিবার তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইতে ম্যাচ জিতলেন পি ভি সিন্ধু। প্রথম গেম ১৯-২১-এ হেরে যান হায়দরাবাদী শাটলার। এরপরের দুটি গেমে অবশ্য কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে ম্যাচে ফিরে আসেন সিন্ধু।
প্রথম গেমের হারার পর আক্রমণাত্মক হয়ে ওঠেন সিন্ধু। বাকি দুটি গেম জিতে নেন ২৩-২১,২১-১৭তে। দ্বিতীয় গেমেও হাড্ডাহাড্ডি লড়ে গেম পয়েন্ট ছিনিয়ে আনেন। আর তৃতীয় গেমে শুরু থেকেই উড়িয়ে দেন প্রতিপক্ষ শাটলারকে। এদিনের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু।












Click it and Unblock the Notifications