PV Sindhu: সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু
সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু
সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু। চিনের প্রতিদ্বন্দ্বী ওয়ং ঝি ই-কে তিন সেটে রুদ্ধশ্বাস গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন অলিম্পিকে জোড়া পদক জয়ী ভারতীয় শাটলার। তাঁর পক্ষে খেলার ফল ২১-৯, ১১-২১ এবং ২১-১৫। সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর সিন্ধু বলেছেন, "প্রত্যেককে ধন্যবাদ, সিঙ্গাপুর একটা দারুণ শহর। এখানে এসে ভাল লাগছে।"

সিঙ্গাপুর ওপেনে টুর্নামেন্টের প্রথম থেকেই দারুণ ছন্দে ছিলেন পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে দাপটের সঙ্গে খেলেছেন সিন্ধু। ম্যাচ শেষে সিন্ধুর আরও সংযোজন, "দীর্ঘ সময় পর ফাইনাল জেতার অনুভূতিই অন্য রকম। খুব ভাল লাগে। আজকে এই খেতাব জয় আমাকে অনেক আত্মবিশ্বাস দিল এবং অবশ্যই এর সাফল্য আমাকে অন্যস্তরে নিয়ে যাবে। পুরো টুর্নামেন্টই দারুণ কেটেছে। এটা সবে শুরু এবং আমি কমনওয়েলথ গেমসে ফোকাস দেওয়ার আগে কিছুটা বিশ্রাম নিতে চাই।"
প্রথম গেমে চিনা প্রতিদ্বন্দ্বী ওয়ং ঝি ই-কে দাঁড়াতেই দেননি সিন্ধু। ২১-৯ ব্যবধানে জিতে নেন প্রথম গেম। দ্বিতীয় গেমে প্রত্যাবর্তন করেন ওয়াং ঝি। দ্বিতীয় গেমে তিনি দারুণ ভাবে ফিরে আসেন। ১১-২১ ব্যবধানে সিন্ধুকে হারিয়ে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন তিনি। এই পরিস্থিতিতে তৃতীয় গেমটি হয়ে দাঁড়ায় উভয়ের কাছেই মাস্ট উইন। তবে, শেষ গেমে দাঁড়াতে পারেননি ওয়ং। তিনি দারুণ লড়াই করলেও সিন্ধুকে টেক্কা দিতে পারেননি। তৃতীয় গেমটি পিভি সিন্ধু জেতে ২১-১৫। সিঙ্গপুর ওপেন জেতার ফলে দীর্ঘ দিন পর চ্যাম্পিয়নশিপের স্বাদ পেলেন ২০১৬ অলিম্পিকে রূপো জয়ী এবং ২০২০ অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী পিভি সিন্ধু।












Click it and Unblock the Notifications