দুরন্ত সাইনার ক্যারোলিন বধ, ছিটকে গেলেন সিন্ধু

ডেনমার্ক ওপেনে চেনা ছন্দে সাইনা নেহওয়াল। তবে প্রথম রাউন্ড থেকেই বিদায় হয়ে গেল পিভি সিন্ধুর। 

গোপীর শিষ্যার ঝাঁঝ ফের দেখল ব্যাডমিন্টন দুনিয়া। গোপীচাঁদকে ছেড়ে বিমল কুমারের কাছে চলে গিয়েছিলেন সাইনা নেহওয়াল। সেই পুরোন গুরু -শিষ্যা কম্বিনেশন দেখল ব্যাডমিন্টন দুনিয়া।

পুরোন গুরু -শিষ্যা কম্বিনেশন দেখল ব্যাডমিন্টন দুনিয়া

গ্লাসগোতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা নেহওয়াল। তবে ক্যারোলিন মারিনের বিরুদ্ধে খেলায় এদিন যেন আরও উন্নত সাইনাকে পাওয়া গেল। অলিম্পিক্সে এই ক্যারোলিনে কাছে হেরেই ছিটকে গিয়েছিলেন সাইনা। এদিন অবশ্য ম্যাচ জিতলেন স্ট্রেট গেমেই। খেলার ফল ২২-২০, ২১-১৮।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Tough opening round against Carolina Marin of Spain ... quite happy with my performance today .. 22-20 ..21-18 👍👍.. <a href="https://t.co/Yz0KSKbkup">pic.twitter.com/Yz0KSKbkup</a></p>— Saina Nehwal (@NSaina) <a href="https://twitter.com/NSaina/status/920751559591460864?ref_src=twsrc%5Etfw">October 18, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

তবে সাইনার আনন্দের দিনে দুঃখ পেলেন সিন্ধুপ্রেমীরা। প্রথম রাউন্ড থেকেই বিদায় হয়ে গেল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রূপো জেতা পিভি সিন্ধুর। বিশ্বের দশ নম্বর চেনের বিরুদ্ধে হায়দরবাদী শাটলার হারলেন স্ট্রেট গেমে। খেলার ফল ১৭-২১, ২১-২৩। মাত্র ৪৩ মিনিটের লড়াইতে ম্যাচ পকেটে পুড়ে নেন চেন। কোরিয়া ওপেন জেতার পর জাপান ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় হয়েছিল সিন্ধুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+