অবিশ্বাস্য! ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু-সাই প্রনীথ

অবিশ্বাস্য! ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু-সাই প্রনীথ

অবিশ্বাস্য হার পিভি সিন্ধুর। ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন অলিম্পিকে পদক জয়ী মহিলা শাটলার। চিনের হি বিং জিয়াও-এর বিরুদ্ধে স্ট্রেট গেমে হেরে ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু। বিং জিয়াও-এর বিরুদ্ধে এই সুপার ১০০০ ইভেন্টে সিন্ধুর খেলার ফল ১৪-২১, ১৮-২১।

অবিশ্বাস্য! ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু-সাই প্রনীথ

মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন চিনা প্রতিপক্ষ। একটা সময় ১১-৪ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ব্রেকের পর ম্যাচে ফেরার চেষ্টা করেন সিন্ধু। আক্রমণাত্মক মেজাজে পরপর পয়েন্ট জিতে ব্যবধান কমিয়ে ফেলেন।তা সত্ত্বেও গেম জিততে পারেননি। পরাজিত হন ১৪-২১ ব্যবধানে। পরের গেমে নিজেকে উজাড় করে দেন সিন্ধু। কিন্তু দ্বিতীয় গেমের শুরুর দিকে জিয়াও ৫-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার ফলে যে অ্যাভান্টেজ পেয়েছিল তা ব্রেক করতে পারেননি সিন্ধু। শেষ পর্যন্ত হার স্বীকার করতে হয় তাঁকে।

এই মরসুমে এখনও পর্যন্ত দু'টি সুপার ৩০০ টাইটেল- সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল এবং সুইস ওপেন জেতেন পিভি সিন্ধু। এই নিয়ে ১৮ বারের সাক্ষাতে ৮ বার সিন্ধুকে পরাজিত করলেন জিয়াও। ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে এই বিং জিয়াওকেই হারিয়েছিলেন সিন্ধু। এই হারের ফলে আগামী মাসে বার্মিংহামে হতে চলা কমনওয়েলথ গেমসের আসরে নামার আগে ধাক্কা খেল সিন্ধুর আত্মবিশ্বাস।

শুধু মহিলাদের সিঙ্গলসেই নয়, পুরুষদের সিঙ্গলসেও খারাপ খবর ভারতীয় ব্যাডমিন্টনের অনুরাগীদের জন্য। ডেনমার্কের প্রতিযোগী হান্স- ক্রিস্টিয়ান ভিটিংঘাসের বিরুদ্ধে বি সাই প্রনীথ পরাজিত হন স্ট্রেট গেমে। সাই প্রনীথের বিরুদ্ধে খেলার ফল ১৬-২১, ১৯-২১। মিক্সড ডবলসেও ভারতের খারাপ পারফরম্যান্স অব্যহত ছিল। ঈশান ভাটনগর এবং তানিশা ক্রাস্টোর জুটি পরাজিত হয় হংকং-এর জুটি চাং টাক চিং এবং এনজি উইং ইয়ং হং-এর বিরুদ্ধে। স্ট্রেট গেমে ভারতীয় জুটির বিরুদ্ধে খেলার ফল ১৪-২১ এবং ১১-২১। স্রেফ ৩২ মিনিটে শেষ হয়ে যায় এই ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+