প্রো কবাডি লিগ জয় জয়পুর পিঙ্ক প্যান্থার্স, শীর্ষে উঠে এল পুনেরি পলটন, শনিবার নামছে বাংলার যোদ্ধারা

প্রো কবাডি লিগ জয় জয়পুর পিঙ্ক প্যান্থার্স, শীর্ষে উঠে এল পুনেরি পলটন, শনিবার নামছে বাংলার যোদ্ধারা

শুক্রবার প্রো কবাডি লিগের ম্যাচে পুনের শ্রী শিবছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে দিনের প্রথম খেলায় পাটনা পাইরটস ৩৪-৩১ ব্যবধানে পরাজিত করল ইউ মুম্বাকে। এই ম্যাচে পাটনা পাইরটসকে সর্বাধিক ১২ পয়েন্ট এনে দিয়েছেন রেডার সচিন। রাইট কর্নারের ডিফেন্ডার সুনীল দিয়েছেন ৬ পয়েন্ট। অপর দিকে, ইউ মুম্বার হয়ে রেডার আশিস এবং জয় ভগবান ৭ পয়েন্ট করে পান।

প্রো কবাডি লিগ জয় জয়পুর পিঙ্ক প্যান্থার্স, শীর্ষে উঠে এল পুনেরি পলটন, শনিবার নামছে বাংলার যোদ্ধারা

পরবর্তী ম্যাচে মুখোমুখি হয়েছিল দাবাং দিল্লি কে সি এবং জয়পুর পিঙ্ক প্যান্থার্স। দুই হাইপ্রোফাইল দলের খেলায় শেষ পর্যন্ত জয় পায় জয়পুর পিঙ্ক প্যান্থার্স। ৪৫-৪০ ব্যবধানে পরাজিত করে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। দুই দলের রেডাররাই দারুণ পারফর্ম করেছে এই ম্যাচে। দিল্লির নবীন কুমার ১২ পয়েন্ট এবংআশু মালিক ১৫ পয়েন্ট অর্জন করেন। এই দুই রেডার মিলেই ২৭ পয়েন্ট এনে দেন দিল্লিকে। অপর দিকে, বিজয়ী দল জয়পুর পিঙ্ক প্যান্থার্সের হয়ে একাই ১৬ পয়েন্ট দেন রেডার অর্জুন দেশওয়াল। অপর দুই রেডার রাহুল চৌধুরি ৬ পয়েন্ট এবং ভি অজিত ৪ পয়েন্ট দেন।

দিনের শেষ ম্যাচে পুনেরি পলটনকে ৪০-৩১ ব্যবধানে পরাজিত করে ইউ পি যোদ্ধা। এই ম্যাচকেও আকর্ষণীয় করে তোলে দুই দলের রেডাররা। হোম টিম পুনেরি পলটনের হয়ে ১৫ পয়েন্ট নেন রেডার আকাশ শিন্ডে, অপর রেডার মোহিত গোয়াত নেন ৬ পয়েন্ট। দলের অধিনয়াক ডিফেন্ডার ফাজেল আট্রাচালি নেন ৭ পয়েন্ট। ইউ পি যোদ্ধাসের হয়ে যথাক্রমে ১২ পয়েন্ট এবং ৭ পয়েন্ট সংগ্রহ করেন দুই রেডার সুরিন্দর গিল এবং পরদীপ নারওয়াল। পরিবর্তিত রেডার রোহিত তোমার দলকে এনে দেন ৪ পয়েন্ট।

শনিবার প্রো কবাডি লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাত টাইটনস এবং বেঙ্গল ওয়ারিয়র্স, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তামিল থালাইভাস এবং তেলেগু টাইটানস, তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে হরিয়ানা স্টিলার্স এবং ইউ পি যোদ্ধাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+