প্রো কবাডিতে বেঙ্গালুরু বুলসকে উড়িয়ে দিল পুনেরি পল্টন
প্রো কবাডিতে বেঙ্গালুরু বুলসকে উড়িয়ে দিল পুনেরি পল্টন
প্রো কবাডির লিগ তালিকার চার নম্বরে থাকা বেঙ্গালুরু বুলসকে কার্যত উড়িয়ে দিল দশ নম্বরে থাকা পুনেরি পল্টন। আট পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতলেন মনজিৎ, সুরজিৎ, অমিত কুমাররা।

দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে একদিকে এই ম্যাচ ছিল বেঙ্গালুরু বুলসের কাছে প্রথম তিনে ওঠার লড়াই। অন্যদিকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে এই ম্যাচ পুনেরি পল্টনের কাছে ছিল অগ্নিপরীক্ষার সমান। তাতে সফলভাবে পাশ করলেন মনজিৎ, সুরজিৎ, অমিত কুমাররা। ৩১-২৩ পয়েন্টের ব্যবধানে বেঙ্গালুরুকে হারালেন তাঁরা। ম্যাচের শুরুটা তুল্যমূল্য লড়াই দিয়ে হলেও শেষ পর্যন্ত পুনেরি পল্টনকে ধরতে পারেননি রোহিত কুমার, পবন কুমাররা।
ম্যাচে ১৩টি রেইড পয়েন্টের পাশাপাশি ১৬টি ট্যাকেল পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় পুনেরি পল্টন। অন্যদিকে বেঙ্গালুরু বুলসের ঝুলিতে যায় ১৬টি রেইড ও ৬টি ট্যাকেল পয়েন্ট। অর্থাৎ ডিফেন্সিভ রণনীতিতে ম্যাচে বাজিমাত করে পুনেরি পল্টন।












Click it and Unblock the Notifications