অমীমাংসিত থাকল প্রো কবাডির মহারাষ্ট্র ডার্বি, পুনে-মুম্বার রুদ্ধশ্বাস লড়াই
রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অমীমাংসিত থেকে গেল প্রো কবাডির মহারাষ্ট্র ডার্বি। একই পয়েন্টে শেষ করে লে পাঙ্গা স্লোগানের স্বার্থক চিত্র ফুটিয়ে তুলল পুনে পল্টন ও ইউ মুম্বা।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত থেকে গেল প্রো কবাডির মহারাষ্ট্র ডার্বি। একই পয়েন্টে শেষ করে লে পাঙ্গা স্লোগানের স্বার্থক চিত্র ফুটিয়ে তুলল পুনে পল্টন ও ইউ মুম্বা।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে দুই চির শত্রু দলের মহারণ দেখতে হাজির হয়েছিলেন বহু দর্শক। প্রো কবাডি লিগ তালিকার ছয় নম্বরে থাকা ইউ মুম্বার সামনে এই ম্যাচ জিতে প্রথম পাঁচে প্রবেশের হাতছানি ছিল। অন্যদিকে প্রতিযোগিতায় টিকে থাকতে একাদশতম পুনেরি পল্টনের জয় অর্জন প্রয়োজন ছিল। একই সঙ্গে গত সাক্ষাতে হারের বদলা নেওয়ারও সুবর্ণ সুযোগ পেয়েছিল পুনের দল।
সেই মতো দুই দলই ম্যাচের প্রথম থেকে জেতার জন্য মরিয়া হয়ে ঝাঁপায়। বেশ কয়েকটি দুর্দান্ত মুভের মাধ্যমে ইউ মুম্বার থেকে পয়েন্টের ব্যবধান অনেকটা বাড়িয়ে নেয় পুনেরি পল্টন। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ফিরে এসে ম্যাচ ড্র করে মুম্বইয়ের দল। ৩৩-৩৩ পয়েন্টে শেষ হয় খেলা। ম্যাচে ১২টি রেইড ও ১২টি ট্যাকেল পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় পুনেরি পল্টন। ইউ মুম্বার ঝুলিতে যায় ১৮টি রেইড ও ১১টি ট্যাকেল পয়েন্ট।












Click it and Unblock the Notifications