প্রো কবাডি লিগে দাপুটে জয় পেল পুনেরি পল্টন ও হরিয়ানা স্টিলার্স

প্রো কবাডি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে জয় পেল পুনেরি পল্টন ও হরিয়ানা স্টিলার্স।

প্রো কবাডি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে জয় পেল পুনেরি পল্টন ও হরিয়ানা স্টিলার্স। তারা যথাক্রমে গুজরাত ফর্চুন জায়ান্টস ও তামিল থালাইভাসকে ১০ ও ৮ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে।

প্রো কবাডি লিগে দাপুটে জয় পেল পুনেরি পল্টন ও হরিয়ানা স্টিলার্স

পুনের শ্রী শিব ছত্রপতি রেস্টলিং হলে শনিবার থেকে শুরু হল প্রো কবাডি লিগের নবম সপ্তাহের খেলা। এদিনের দুটি গুরুত্বপূর্ণ কবাডি ম্যাচ দেখতে হাজির হন বহু দর্শক। টিভির পর্দায় চোখ রাখেন ক্রীড়াপ্রেমীরা। প্রথম ম্যাচে হোম টিম পুনের পল্টন শুরু থেকেই গুজরাত ফর্চুন জায়ান্টসের ওপর প্রাধান্য বিস্তার করে। ৪৩-৩৩ পয়েন্টে ম্যাচের ফয়সলা হয়।

প্রথম ম্যাচে পরাজিত দলের থেকে ৩টি রেইড পয়েন্ট বেশি অর্জন করে পুনেরি পল্টন। একই সঙ্গে ১৮টি ট্যাকেল পয়েন্টও কব্জা করে জয়ী দল। অন্যদিকে গুজরাত ফর্চুন জায়ান্টসের দখলে থাকে ৮টি ট্যাকেল পয়েন্ট।

দ্বিতীয় ম্যাচে পুনেরি পল্টনের সামনে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি তামিল থালাইভাস। ৪৩-৩৫ পয়েন্টে ম্যাচ জেতে হরিয়ানা। ম্যাচে ২৩টি রেইড পয়েন্ট অর্জন করে তারা। একই সঙ্গে ১৫টি ট্যাকেল ও ৪টি অল আউট পয়েন্টও যায় জয়ী দলের ঝুলিতে। অন্যদিকে তামিল থালাইভাসের দখলে থাকে ২২টি রেইড, ৯টি ট্যাকেল ও ২টি অল আউট পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+