ঊষার বক্তব্যের সমালোচনা কংগ্রেস, তৃণমূলের! মোদীকে আর্জি ভিনেশের, কুস্তিগীরদের পাশে ক্রিকেটাররা
যন্তর মন্তরে কুস্তিগীরদের প্রতিবাদকে কটাক্ষ করেছিলেন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষা। তাঁর বক্তব্য ছিল, শৃঙ্খলাহীনতার পরিচয় দিয়ে রাস্তায় প্রতিবাদ করে কুস্তিগীররা দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। এতে অসন্তোষ জন্মায় কুস্তিগীরদের মধ্যে।
পিটি ঊষার সমালোচনায় সরব হলো বিভিন্ন রাজনৈতিক দল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সাংসদরা ঊষার বক্তব্যে সহমত পোষণ করেননি। রাজনৈতিক মহলের অভিমত, পিটি ঊষা কথা বলছেন রাজনৈতিক দলের মুখপাত্রর মতো!

আজই সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশ জানিয়েছে, বিকেলের মধ্যে অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে না পেরে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুস্তিগীররা। ব্রিজ ভূষণ জেলে না যাওয়া অবধি ধরনা চলবে বলে জানিয়েছেন বজরং পুনিয়া।

পিটি ঊষা নিজেও কিংবদন্তি প্রাক্তন অ্যাথলিট, কোচ এবং রাজ্যসভার সাংসদ। কংগ্রেস সাংসদ শশী থারুর টুইটে ঊষাকে উদ্দেশ করে লেখেন, যেখানে ক্রীড়াবিদরা লাগাতার যৌন হেনস্থার মুখোমুখি হয়ে প্রতিবাদের পথে হেঁটেছেন তখন তাঁদের এই যথার্থ প্রতিবাদকে তাচ্ছিল্য করা ঠিক নয়। অধিকারের দাবির পক্ষে সওয়ালে দেশের ভাবমূর্তি নষ্ট হয় না।
Dear @PTUshaOfficial, it is does not become you to disparage the justified protests of your fellow sportspersons in the face of repeated & wanton sexual harassment. Their standing up for their rights does not “tarnish the image of the nation”. Ignoring their concerns — instead of…
— Shashi Tharoor (@ShashiTharoor) April 28, 2023
পিটি ঊষাকে ফোন করা হলেও তিনি ধরেননি বলে অভিযোগ ছিল কুস্তিগীরদের। সে কথার রেশ টেনে শশী থারুর বুঝিয়ে দেন, কুস্তিগীরদের প্রতিবাদকে অবজ্ঞা না করে তাঁদের কথা শুনে, অভিযোগের তদন্ত করা এবং যথাযথ পদক্ষেপ করাই প্রত্যাশিত ছিল। সিপিআই সাংসদ বিনয় বিশ্বম বলেন, পিটি ঊষার নতুন বন্ধুরা তাঁকে রাজনৈতিক মুখপাত্র বানিয়ে দিয়েছে।
Sakshi, Vinesh are India's pride. I am pained as a sportsperson to find pride of our country coming out to protest on the streets. I pray that they get justice.#IStandWithWrestlers pic.twitter.com/hwD9dKSFNv
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 28, 2023
বিশ্বমের কথায়, ঊষার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েও বলতে বাধ্য হচ্ছি তিনি কুস্তিগীরদের সম্পর্কে যা বলেছেন তা না বলাই উচিত ছিল। আমাদের দেশ এবং দেশের ক্রীড়াপ্রেমীরা ঊষাকে একজন স্পিরিটেড ক্রীড়াব্যক্তিত্ব হিসেবেই দেখতে চাই। বিজেপি সাংসদ পদ থেকে ব্রিজ ভূষণকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়েছেন তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট।
Wrestlers protesting on streets tarnishing India's image says @PTUshaOfficial
— Mahua Moitra (@MahuaMoitra) April 27, 2023
So ruling party MP chairing WFI for years accused of molestation & abuse of power against who @DelhiPolice refuses to lodge FIR in spite of SC order makes India smell of roses, does it? #StopCrawling
তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র টুইটে লিখেছেন, কুস্তিগীররা রাস্তায় প্রতিবাদ জানানোয় ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন পিটি ঊষা। কেন্দ্রের শাসক দলের সাংসদ, যিনি বছরের পর বছর কুস্তি ফেডারেশনের সভাপতিও, তিনি যৌন নির্যাতন ও হেনস্থায় অভিযুক্ত। দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে না। এতে বুঝি দেশে গোলাপের বন্ধ বেরোচ্ছে?
बहुत दुःख की बात है की हमारे champions जिन्होंने देश का बड़ा नाम किया है , झंडा लहराया है , हम सबको इतनी ख़ुशियाँ दी हैं, उन्हें आज सड़क पर आना पड़ा है।
— Virender Sehwag (@virendersehwag) April 28, 2023
बड़ा संवेदनशील मामला है और इसकी निष्पक्ष जाँच होनी चाहिए। उम्मीद है खिलाड़ियों को न्याय मिलेगा। pic.twitter.com/A8KXqxbKZ4
অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়া, গীতা ফোগাটের পাশাপাশি তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব প্রতিবাদী কুস্তিগীরদের প্রতি সহমর্মিতা দেখিয়ে তাঁদের ন্যায়বিচার দেওয়ার পক্ষে সওয়াল করেন। প্রতিবাদী কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়েছেন হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ, ইরফান পাঠানের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকারাও।
Indian athletes are always our pride not only when they get medals for us…
— Irfan Pathan (@IrfanPathan) April 28, 2023












Click it and Unblock the Notifications