পিটি উষার কোলে ছোট্ট পিভি সিন্ধু, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভারতের ট্র্য়াকের রানি পিটি উষার কোলে বসে এক ছোট্ট, মিষ্টি শিশুকন্যা। মুখে এক গাল হাসি নিয়ে রেডি টু ক্লিক। সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভারতের ট্র্য়াকের রানি পিটি উষার কোলে বসে এক ছোট্ট, মিষ্টি শিশুকন্যা। মুখে এক গাল হাসি নিয়ে রেডি টু ক্লিক অ্যান্ড পোজ। সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারণ লেজেন্ড পিটি উষার কোলে বসে থাকা ওই শিশু আর কেউ নন, পিভি সিন্ধু।

তাঁর সঙ্গে সিন্ধুর ছোটবেলার সেই ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন পিটি উষা। তখন, যখন তিনি জানতেনও না যে সেই ছোট্ট মিষ্টি মেয়েটিই কোনও একদিন হবেন বিশ্ব চ্য়াম্পিয়ন।

কবেকার ছবি?

পিটি উষা জানিয়েছেন, ছোট্ট পিভি সিন্ধুর সঙ্গে তাঁর এই ছবিটি ২০০১ সালের। ঠিক তার এক বছর পর খেলোয়াড় জীবন থেকে অবসর ঘোষণা করেছিলেন 'দ্য ইন্ডিয়ান কুইন অফ ট্র্যাক'।

কীভাবে পরিচয়

কীভাবে পরিচয়

পিটি উষা জানিয়েছেন, পিভি সিন্ধুর বাবা রামানা ভলিবল খেলোয়াড় ছিলেন। একই সঙ্গে ভারতীয় রেলেও চাকরি করতেন তিনি। সেই সূত্রেই বিশ্ব জয়ী ভারতীয় শাটলারের বাবার সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক তৈরি হয় বলে জানিয়েছেন পিটি উষা। ২০০১ সালে হায়দরাবাদে অল ইন্ডিয়া রেলওয়ে মিটে অংশ নিতে গিয়ে পিভি সিন্ধুদের বাড়িতেই উঠেছিলেন ভারতীয় লেজেন্ড। এই ছবি তখনই তোলা বলে জানিয়েছেন পিটি উষা।

 সিন্ধু বিশ্ব চ্যাম্পিয়ন, কেমন অনুভূতি

সিন্ধু বিশ্ব চ্যাম্পিয়ন, কেমন অনুভূতি

পিটি উষা স্বীকার করেছেন, তখন কী আর বুঝেছেন যে সেই ছোট্ট মেয়েটি একদিন দুনিয়া কাঁপাবে। তবে তাঁর মনে আছে যে সিন্ধুর বাবা রামানা বরাবরই মেয়েকে ক্রীড়াবিদ বানাতে চেয়েছিলেন।

ছবিটি পাওয়া

ছবিটি পাওয়া

ছোট্ট পিভি সিন্ধুর সঙ্গে তোলা ছবিটি তাঁর কাছে ছিল না বলেই জানিয়েছেন পিটি উষা। সিন্ধু ২০১৬ অলিম্পিকে রূপো জেতার পর তাঁর বাবা রামানা ছবিটি তাঁকে পাঠান বলে জানিয়েছেন 'দ্য ইন্ডিয়ান কুইন অফ ট্র্যাক'।

সিন্ধুর খেলা দেখা হয়

সিন্ধুর খেলা দেখা হয়

যখন পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল একসঙ্গে অনুশীলন করতেন, তিনি তখন থেকে তাঁদের খেলা দেখেন বলে জানিয়েছেন পিটি উষা। সিন্ধু ও সাইনা যে আগামী দিনে ভারতীয় ব্যাডমিন্টনকে শাসন করবে, তা তখনই তিনি বুঝতে পেরেছিলেন বলে জানিয়েছেন উষা।

আগামী দিন

আগামী দিন

আগামী দিনে পিভি সিন্ধু সফলতা নিয়ে সম্পূর্ণ আশাবাদী পিটি উষা। তাঁর কথায়, তিনি শিশুকাল থেকে সিন্ধুকে দেখছেন। ব্যর্থতায় ঘাবড়ে যাওয়ার মতো মেয়ে সিন্ধু নন বলেই জানিয়েছেন 'দ্য ইন্ডিয়ান কুইন অফ ট্র্যাক'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+