আকাদেমিতে দুষ্কৃতী দৌরাত্ম্য, রাতে অসামাজিক কাজকর্ম! কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের সাহায্যপ্রার্থী পিটি ঊষা

কেরলে পিটি ঊষার আকাদেমিতে চলছে দুষ্কৃতী দৌরাত্ন্য। রাতে নানা অসামাজিক কাজকর্মে মহিলা অ্যাথলিটদের নিরাপত্তা নিয়ে সংশয়। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সাহায্য চাইলেন ঊষা।

কিংবদন্তি অ্যাথলিট ও ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষা গুরুতর অভিযোগ সামনে আনলেন। করলের বালুসেরিতে রয়েছে পিটি ঊষার আকাদেমি ঊষা স্কুল অব অ্যাথলেটিক্স। সেখানেই দুষ্কৃতী দৌরাত্ম্য চলছে বলে অভিযোগ। এই সমস্যার সমাধানে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সাহায্য প্রার্থনা করলেন ঊষা নিজেই।

কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের সাহায্যপ্রার্থী পিটি ঊষা

দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাদের তুলে এনে প্রশিক্ষণ দেওয়া হয় ঊষা স্কুল অব অ্যাথলেটিক্সে। কয়েক হাজার অ্যাথলিট এখানে প্রশিক্ষণ পেয়েছেন। ২০০২ সালে এটি স্থাপিত হয়েছিল। নিজে অল্পের জন্য অলিম্পিক পদক পাননি। কিন্তু ভবিষ্যতে অলিম্পিক পদকজয়ী উপহার দেওয়ার লক্ষ্যেই পিটি ঊষা এই উদ্যোগ নেন। ঊষা আজ দিল্লিতে সাংবাদিকদের জানান, তিনি গত বছর রাজ্যসভায় মনোনীত সাংসদ হওয়ার পর থেকেই তাঁর আকাদেমিতে চলছে দুষ্কৃতী দৌরাত্ম্য। এই আকাদেমি চালাতে গিয়ে জমি দখলের চেষ্টা, বেআইনি নির্মাণ থেকে শুরু করে নানাভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে।

পিটি ঊষা আকাদেমির মহিলা অ্যাথলিটদের নিরাপত্তা নিয়েও চিন্তিত। তিনি জানান, একটা সময় পাঁচিল দেওয়ার পরিকল্পনা থাকলেও আর্থিক প্রতিবন্ধকতার জেরে তা করা যায়নি। সম্প্রতি আচমকা কয়েকজন জোর করে আকাদেমিতে প্রবেশ করে নির্মাণকাজ শুরু করেন বলে ঊষার অঊিযোগ। সেই কাজে বাধা দিতে গেলে তাঁরা দুর্ব্যবহার করেন এবং দাবি করেন পানানগড় পঞ্চায়েতের অনুমতি নিয়েই তাঁরা এসেছেন। অবশ্য স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার পর জবরদখলকারীদের সরিয়ে দেওয়া হয়। সেই নির্মাণকাজ বন্ধ রয়েছে। ঊষার অভিযোগ, আকাদেমিতে রাতের দিকে ড্রাগাসক্ত, পুরুষ ও মহিলা ঢুকে পড়েন। নানা নোংরা বস্তুও ফেলে রাখা হয়। ধারাবাহিকভাবে অসামাজিক কাজকর্ম চলছে আকাদেমিকে টার্গেট করে। মহিলা অ্যাথলিটদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি কেরলের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেছেন ঊষা।

পিটি ঊষার এই আকাদেমি তৈরিতে জমি লিজে দিয়েছিল কেরল স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। মুখ্যমন্ত্রী এবং এর সঙ্গে যুক্ত সকলকে নিয়েই সুস্থ স্বাভাবিক পরিবেশ ফেরাতে সচেষ্ট হয়েছেন ঊষা। তিনি মানছেন সমস্যা সব জায়গাতেই থাকে। কিন্তু এই সমস্যা এবার ক্রমে বাড়তে থাকাতেই সরব হলেন ঊষা। ইতিমধ্যেই টিন্টু লুকা, জিসনা ম্যাথুর মতো অ্যাথলিট এই আকাদেমিতে প্রশিক্ষণ পেয়েই অলিম্পিকে গিয়েছেন। সেই ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর ঊষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+