Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যন্তর মন্তর উত্তপ্ত! দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষ কুস্তিগীরদের, চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বজরং

গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তর মন্তর। দিল্লি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আনলেন প্রতিবাদী কুস্তিগীররা। মহিলা কুস্তিগীরদের দিল্লি পুলিশের হাতে নিগৃহীত হতে হয়েছে বলেও অভিযোগ। আহত হয়ে হাসপাতালে কুস্তিগীর ভিনেশ ফোগাটের ভাই।

জানা গিয়েছে, প্রতিবাদী কুস্তিগীরদের শোয়ার জন্য খাট নিয়ে যাওয়া হচ্ছিল তাঁবুগুলিতে। তখনই পুলিশ বাধা দেয়। এতেই গণ্ডগোলের সূত্রপাত। তাঁবুগুলিতে রাত কাটিয়ে লাগাতার ধরনা ও প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক-সহ নানা বয়সের কুস্তিগীররা।

বজরং পুনিয়া

কুস্তিগীরদের ধরনাস্থলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আনাগোনা লেগেই রয়েছে। গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। আজ আপ নেতা সোমনাথ ভারতী কয়েকটি ফোল্ডিং খাট নিয়ে ধরনাস্থলে যান। তবে সন্ধ্যার পর থেকে যন্তর মন্তরে বহিরাগতদের প্রবেশ বন্ধ। এই কারণ দেখিয়ে প্রবেশে বাধা দেয় পুলিশ। এরপরই তুমুল অশান্তি শুরু হয়।

দিল্লি পুলিশের ডিসিপি প্রণব তয়াল বলেন, পুলিশ খাট নিয়ে যাওয়া বাধা দিলে সমর্থকরা জোর করে খাটগুলি ট্রাক থেকে নামাতে যান। তখনই ধাক্কাধাক্কি শুরু হয়। সোমনাথ ভারতী-সহ ২ জনকে আটক করা হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে, কুস্তিগীরদের দাবি গণ্ডগোলের মধ্যে একজন আহত হয়েছেন। এ ব্যাপারে সরকারিভাবে অভিযোগ জানাতে বলা হয়েছে।

দিল্লি পুলিশের বিরুদ্ধে পাল্টা চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন বজরং পুনিয়া-সহ কুস্তিগীররা। বজরং পুনিয়া বলেছেন, পুলিশ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে না, কুস্তিগীরদের উপর অত্যাচার করতে পারে। মহিলা কুস্তিগীরদের গালিগালাজ করার অভিযোগও উঠেছে পুলিশকর্মীদের বিরুদ্ধে। প্রতিবাদের ঝাঁঝ বাড়ার সম্ভাবনাও রয়েছে।

ভিনেশ ফোগাট বলেন, যেভাবে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে তাতে দেশের হয়ে আর কোনও মহিলা ক্রীড়াবিদ পদক জিততে চাইবেন না। আমরা যেখানে ধরনা চালাচ্ছি সেখানে জল জমে রয়েছে। শোওয়ার জায়গা নেই। সে কারণেই আমাদের জন্য কয়েকটি খাট আনা হয়েছিল।

সোমনাথ ভারতী টুইটে লিখেছেন, মহিলা কুস্তিগীরদের ধরনা চালাতে হচ্ছে বৃষ্টির মধ্যেই। তাঁরা কয়েকটি খাটের বন্দোবস্ত করার অনুরোধ করেছিলেন। আমি তাঁদের সেই অনুরোধ রক্ষা করতে গিয়েছিলাম। কিন্তু আমাকে আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে পুলিশের ভূমিকার নিন্দা করা হয়েছে।

কুস্তিগীরদের প্রেস কনফারেন্স

ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। তাঁর কড়া শাস্তির দাবিতে প্রতিবাদ ও ধরনা চালিয়ে যাচ্ছেন কুস্তিগীররা। কেন্দ্রীয় সরকারের ভূমিকাতেও তাঁরা ক্ষুব্ধ। ব্রিজ ভূষণকে গ্রেফতার না করার অবধি ধরনা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন বজরং, ভিনেশরা।

পিটি ঊষা

নানা মহল থেকে সমালোচনার মুখে পড়ে ধরনাস্থলে বুধবার যান ভারতের অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষা। কুস্তিগীরদের সঙ্গে কথা বললেও তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+