WFI Suspension: নির্বাসন ইস্যুতেও ফের সংঘাত, আন্দো‌লনকারী কুস্তিগীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্রিজ ভূষণের

নির্বাসন ইস্যুতে ফের কুস্তিগীরদের সঙ্গে সংঘাত শুরু ব্রিজ ভূষণ শরণ সিংয়ের। কয়েকদিন আগেই ভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি‌ সংস্থা। এরফলে আন্তনর্জাতিক ইভেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন না ভারতীয় কুস্তিগীররা। নিরপেক্ষ দেশের প্রতিনিধি হয়েই নামতে হবে ভারতীয় কুস্তিগীরদের।

এই পরিস্থিতিতে নির্বাসনেক জন্য বিদ্রোহী কুস্তিগীররা দায়ী করছেন প্রাক্তন সভাপতি ব্রিজভূষণকেই। এমনকি বিজেপি সাংসদকে মাফিয়া বলেও উল্লেখ করেন। কুস্তিগিরদের তরফে ভিনেশ ফোগাত সমাজ মাধ্যমে অভিযোগ করেন,'কেউ যদি সঠিকভাবে ভেবে দেখে ব্রিজভূষণ শরণ সিংয়ের জন্য কুস্তি ফেডারেশনের ঠিক কতটা ক্ষতি হল, তাহলেই সত্যিটা বেরিয়ে আসবে। ওই মাফিয়ার জন্য আমাদের জাতীয় পতাকা, আমাদের তেরঙ্গা অপমানিত।'

WFI suspension:

প্রতিবাদী কুস্তিগীরদের পাল্টা তোপ দাগতে দেরী করেননি ব্রিজভূষণ। সাংবাদিক সম্মে‌লন করে বিজেপি সাংসদ পাল্টা বলেন, 'কুস্তি ফেডারেশনের এই অবস্থা শুধু ধরনাজীবীদের জন্য। ওরাই এর জন্য দায়ী। ওরা দেশের কুস্তি এবং কুস্তিগিরদের নিয়ে রসিকতা করেছে। আজ ওদের জন্যই প্রথমবার কুস্তি ফেডারেশনকে নির্বাসিত হতে হল। দ্রুত সমাধান না হলে বড় ক্ষতি হয়ে যাবে।'

গত এপ্রিল মাস থেকে ভারতীয় কুস্তি সংস্থায় অচলাবস্তা তৈরি হয়। সংস্থার সভাপতির ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে প্রতিবাদ আন্দোলন শুরু করেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। এরফলেভারতীয় কুস্তি সংস্থা এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে। দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারের গঠিত অ্যাড-হক কমিটি। তারা নির্বাচনের আয়োজন করছে।

WFI suspension

একাধিক বার নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও কোনও না কোনও আদালতের নির্দেশে বার বার নির্বাচন পিছিয়ে গিয়েছে। সম্প্রতি ১২ অগস্ট নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেটিও পিছিয়ে যায় পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের নির্দেশে। কিন্তুা সঠিক সময়ে নির্বাচন না হাওয়ায় কড়া শাস্তির মুখে পড়ল ভারতীয় কুস্তি সংস্থা।

যদি ভারতীয় কুস্তিগিররা পদক জয়ও করেন, তাহলে ভারতের জাতীয় সঙ্গীত বাজবে না। পুরো বিষয়টি জানিয়ে বিশ্ব কুস্তি সংস্থা চিঠি লিখেছে ভারতের অলিম্পিক সংস্থাকে। চলতি অগাস্টের ২৫ থেকে ২৬ কুস্তির ট্রায়ালের দিনক্ষণ ঠিক ছিল। তবে এই ইভেন্টের ভাগ্য এখন স্পষ্ট নয়।

WFI suspension

তবে আগামী মাসে এশিয়ান গেমসে ভারতের হয়েই যোগ দিতে পারবেন কুস্তিগীররা। কারণ, এশিয়ান গেমসে কোনও প্রতিযোগীর নামই পাঠায়নি ভারতীয় কুস্তি ফেডারেশন। সবার নামই পাঠিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্য়াসোসিয়েশন। তার ফলে সমস্যা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+