প্রো কবাডি ২০১৯: থ্রিলার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এল বেঙ্গল ওয়ারিয়ার্স
তেলুগুর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে থ্রিলার ম্যাচ জিতল বেঙ্গল ওয়ারিয়ার্স। ওয়ারিয়ার্স ম্যাচ জিতল ৪০-৩৯ ব্যবধানে।ম্যাচ জয়ের পর ১৯ ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট সংগ্রহ করে লিগের শীর্ষস্থানে উঠে এল বেঙ্গল
তেলুগুর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে থ্রিলার ম্যাচ জিতল বেঙ্গল ওয়ারিয়ার্স। ওয়ারিয়ার্স ম্যাচ জিতল ৪০-৩৯ ব্যবধানে। এই ম্যাচ জয়ের পর ১৯ ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট সংগ্রহ করে লিগের শীর্ষস্থানে উঠে এল বেঙ্গল ওয়ারিয়ার্স। সেই সঙ্গে পরের পর্বের জন্য কোয়ালিফাই করল বেঙ্গল।

ম্যাচে রেইড পয়েন্ট তেলুগু এগিয়ে যায়। এই বিভাগে দক্ষিণের দল ২৯ পয়েন্ট পেয়েছে। সেখানে বেঙ্গল ওয়ারিয়ার্স ২৪ পয়েন্ট পায়। ট্যাকেল পয়েন্টে পাল্টা এক পয়েন্টের লিড নেয় ওয়ারিয়ার্স। সেখানে ৮-৭ পয়েন্টে এগিয়ে যায় বেঙ্গল। অন্যদিকে অলআউট পয়েন্টেও লিড নেয় ওয়ারিয়ার্স। এক্ষেত্রে ৪-২ পয়েন্টে এগিয়ে যায় বেঙ্গল। এক্সট্রা পয়েন্টেও ৪-১ এগিয়ে যায় ওয়ারিয়ার্স। সব মিলিয়ে রুদ্ধশ্বাস ম্যাচে বেঙ্গল লড়াই জেতে এক পয়েন্টে ব্যবধানে(৪০-৩৯)
একনজরে পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ
বেঙ্গল ওয়ারিয়ার্স ১৯ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট
ডাবাং দিল্লি ১৭ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট
হরিয়ানা স্টিলার্স ১৭ ম্যাচে ৫৯ পয়েন্ট
ইউ মুম্বা ১৭ ম্যাচে ৫৩ পয়েন্ট
বেঙ্গালুরু বুলস ১৮ ম্যাচে ৫৩ পয়েন্ট।












Click it and Unblock the Notifications