প্রো কবাডি: ইউপি যোদ্ধাসকে হারাল ইউ মুম্বা, গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে বড় জয় দাবাং দিল্লি কেসি-র

প্রো কবাডিতে আজ ছিল দুটি ম্যাচ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে এদিনের দ্বিতীয় ম্যাচে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে দাবাং দিল্লি কেসি। অপর ম্যাচে ইউপি যোদ্ধাসকে হারিয়ে পিকেএল-এর নবম মরশুমে প্রথম জয়ের স্বাদ পেল ইউ মুম্বা।

প্রো কবাডিতে বড় জয় পেয়ে শীর্ষে দাবাং দিল্লি কেসি

ইউ মুম্বা সাত পয়েন্টের ব্যবধানে হারাল ইউপি যোদ্ধাসকে। খেলার ফল ৩০-২৩। ইউ মুম্বার রেইডার জয় ভগবান ৬ রেইডিং পয়েন্ট এবং গুমান সিং, ও আশিস চার পয়েন্ট করে সংগ্রহ করেন। ডিফেন্ডার সুরিন্দর সিং আদায় করেন চার ট্যাকল পয়েন্ট। রিঙ্কু ও কিরণ মগর তিনটি করে ট্যাকল পয়েন্ট নিশ্চিত করেন। ইউপি যোদ্ধাসের ডিফেন্ডাররা রেইডারদের তুলনায় ভালো খেললেও জয় নিশ্চিত করতে পারেননি। প্রদীপ নারওয়াল, সুরেন্দর গিল ও দুর্গেশ কুমার যথাক্রমে ৫,৪ ও ৩ রেইডিং পয়েন্ট নিশ্চিত করেন। সুমিত, আশু সিং ও অধিনায়ক নীতেশ কুমার যথাক্রমে ৪, ৪ ও ২ ট্যাকল পয়েন্ট আদায় করেন। বিরতিতে ইউপি যোদ্ধার বিরুদ্ধে ১৪-৯ ব্যবধানে এগিয়ে ছিল ইউ মুম্বা। দ্বিতীয়ার্ধে ভালো শুরু করে ইউপি যোদ্ধাস পয়েন্টের ব্যবধান কমিয়ে দুইয়ে নিয়ে এলেও শেষরক্ষা করতে পারেনি।

এদিনের অপর ম্যাচে গুজরাত জায়ান্টসকে দাঁড়াতেই দেয়নি দাবাং দিল্লি কেসি। খেলার ফল ৫৩-৩৩। দাবাং দিল্লি কেসি-র রেইডার তথা অধিনায়ক নবীন কুমার একাই ১৫ পয়েন্ট আদায় করেন। রেইডার মনজিতের সংগ্রহ ১০ পয়েন্ট। সাতটি ট্যাকল পয়েন্ট নিশ্চিত করেন ডিফেন্ডার কৃষাণ। গুজরাত জায়ান্টসের হয়ে রেইডার রাকেশের সংগ্রহ ১৫ পয়েন্ট। রেইডার মহেন্দ্র রাজপুত সাত পয়েন্ট আদায় করেন পরিবর্ত হিসেবে নেমে। অলরাউন্ডার প্রতীক দাহিয়া ৫ পয়েন্ট আদায়ে সক্ষম হন।

চলতি প্রো কবাডিতে টানা দুটি জয় ছিনিয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে দাবাং দিল্লি কেসি। গোলপার্থক্য ৩৪। ইউপি যোদ্ধাস রইল চার নম্বরে, তাদের সংগ্রহে ৬ পয়েন্ট। জয়পুর পিঙ্ক প্যান্থার্স সমসংখ্যক পয়েন্ট নিয়েও তিনে রয়েছে গোলপার্থক্যে এগিয়ে থাকার সুবাদে। ইউ মুম্বা ২ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রয়েছে সাতে। গুজরাত টাইটান্স ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে ১১ নম্বরে। পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে বেঙ্গালুরু বুলস। পাঁচ নম্বরে রয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। ছয়ে থাকা হরিয়ানা স্টিলার্স কাল খেলবে দশে থাকা তামিল থালাইভাসের বিরুদ্ধে। অপর ম্যাচে নবম স্থানে পাটনা পাইরেটসের প্রতিপক্ষ সকলের নীচে থাকা তেলুগু টাইটান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+