Pro Kabaddi League: বেঙ্গালুরুকে হারিয়ে লিগ তালিকায় উন্নতি জয়পুরের, শীর্ষে থাকা হরিয়ানাকে হারাল ইউপি যোদ্ধাস
জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিন গুলির মতোই মঙ্গলবারও ছিল দুটি ম্যাচ। লিগের তৃতীয় পর্বের খেলাগুলি হচ্ছে পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে। প্রথম ম্যাচে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল জয়পুর পিঙ্ক প্যান্থার্স এবং বেঙ্গালুরু ব্লুজ। অন্যম্যাচে হরিয়ানা স্টিলার্স মুখোমুখি হয়েছিল ইউপি যোদ্ধাস দলের। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক পিঙ্ক প্যান্থার্স এবং বেঙ্গালুরু ব্লুজ ম্যাচের ফলাফলের দিকে। এই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল পিঙ্ক প্যান্থার্স । বেঙ্গালুরুর দলকে ৩৫-২৬ ফলাফলে হারিয়ে দিল জয়পুর। প্রথম থেকেই এই ম্যাচ তুল্যমূল্য হতে থাকে। কিন্তু ম্যাচের সময় যত এগোতে থাকে ততই রাশ নিজেদের দিকে নিয়ে নেয় জয়পুর। শেষ পর্যন্ত ৯ পয়েন্টের ব্যবধান বজায় রেখেই জয় হাসিল করল জয়পুর।

এই ম্যাচ জয়ের ফলে ২০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বর থেকে পাঁচে উঠে এল জয়পুর পিঙ্ক প্যান্থার্স। অন্যদিকে ম্যাচ হেরে ২০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার শেষে ১১ নম্বরে থাকল দক্ষিণের দলটি।
অন্য ম্যাচে ইউপি যোদ্ধাস ধাক্কা দিল হরিয়ানা স্টিলার্সকে। শীর্ষে থাকা হরিয়ানাকে ৩১-২৪ ফলে হারিয়ে দিল ইউপি যোদ্ধাস। আগেই নক আউট নিশ্চিত করে ফেলেছে হরিয়ানা। এই ম্যাচে ইউপি যোদ্ধাস দলের হয়ে সর্বোচ্চ ১১ পয়েন্ট সংগ্রহ করলেন ভবানী রাজপুত। হরিয়ানা দলের হয়ে বিশাল এবং বিনয় দুই জনেই ৬ পয়েন্ট করে সংগ্রহ করলেন।
২১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল হরিয়ানা। এই ম্যাচ জয়ের ফলে ২০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থাকল ইউপি যোদ্ধাস ।












Click it and Unblock the Notifications