Pro Kabaddi League: গুজরাতের বিরুদ্ধে জিতল ইউপি, আটকে গেল জয়পুর পিঙ্ক প্যান্থার্স
জমজমাট প্রো কবাডি লিগ। রবিবার প্রো কবাডি লিগে ছিল দুটি ম্যাচ। হায়দরাবাদের ইন্ডোর স্টেডিয়ামে প্রথম ম্যাচে ইউপি যোদ্ধা মুখোমুখি হয়েছিল গুজরাত জায়ান্টস দলের। দ্বিতীয় ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্স খেলতে নেমেছিল তামিল থালাইভাস দলের বিরুদ্ধে। কী হল ম্যাচ দুটির ফলাফল? পয়েন্ট টেবলের অবস্থান কতটা বদলে গেল এই দুটি ম্যাচের পর? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ইউপি যোদ্ধা দল গুজরাত জায়ান্টসকে হারিয়ে দিল ৩৫-২৯ পয়েন্টের ব্যবধানে। খেলার শুরু থেকে জয়ের জন্য মরিয়া প্রচেষ্টা চালাতে থাকে উত্তরপ্রদেশের দলটি। ক্রমাগত লিজ বাড়াতে থাকে ইউপি যোদ্ধা। কিন্তু গুজরাত জায়ান্টস দলও সমান তালে পাল্লা দিতে থাকে।

গুমান সিং এবং সোম্বিরের নেতৃত্বে গুজরাত দল আক্রমণ এবং রক্ষণে ভাল করে খেলার একটি শক্তিশালী সূচনা করেছিল। প্রাথমিকভাবে ব্যাকফুটে পড়ে যায় ইউপি যোদ্ধারা। শুরুর মিনিটে লিড হারানোর পর লড়াই শুরু করে। ইউপি যোদ্ধাদের মধ্যে ভবানী রাজপুত আক্রমণের দায়িত্বে ছিলেন। গুজরাতকে হারিয়ে আবার জয়ের ছন্দে ফিরল ইউপি যোদ্ধা দল। শেষ ম্যাচে তাদের হারতে হয়েছিল।
অন্যম্যাচটি ড্র হল। তামিল থালাইভাস এবং জয়পুর পিঙ্ক প্যান্থার্স দলের মধ্যে ম্যাচটি ৩০-৩০ ফলে অমীমাংসিতভাবে শেষ হল। দুই দলই তুল্যমূল্য ভাবে লড়াই করলেও শেষ পর্যন্ত জয় পেতে ব্যর্থ হল। রবিবারের দুই ম্যাচের পর ইউপি যোদ্ধা ৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। তামিল থালাইভাস ৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। জয়পুর পিঙ্ক প্যান্থার্স ৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে। গুজরাত দল তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে।
২০১৪ থেকে শুরু হয় এই প্রো কবাডি লিগ এবার দেশের তিনটি শহরে এবার কারাভান ফর্ম্যাটে গোটা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে । মোট ১২ দল এবারের লিগে অংশ নিচ্ছে। ১৮ অক্টোবর থেকে শুরু হয়েছে প্রথম পর্বের খেলা।












Click it and Unblock the Notifications