PKL Auction 2024: প্রো কবাডি লিগের নিলামে একঝাঁক রেকর্ড, দ্বিতীয় দিনে দাপট দেখালেন কারা?
PKL Auction 2024: প্রো কবাডি লিগ এবার পদার্পণ করছে একাদশ বছরে। আজ মুম্বইয়ে শেষ হলো দু-দিনের নিলাম পর্ব। যা সাক্ষী থাকল একাধিক রেকর্ডের।
প্রো কবাডি লিগের ইতিহাসে এবারই প্রথম ৮ প্লেয়ারের দর উঠল ১ কোটি টাকার বেশি। বিভিন্ন দলে সুযোগ পেলেন ১১৮ জন কবাডি খেলোয়াড়।

নিলামে সবচেয়ে বেশি দর পেলেন সচিন। তামিল থালাইভাজ তাঁকে নিল ২.১৫ কোটি টাকায়। হরিয়ানা স্টিলার্স ২ কোটি ৭ লক্ষ টাকায় নিল মহম্মদরেজা শাললুই চিয়ানেহকে। তিনি হলেন এবারের নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া বিদেশি।
ভারতীয় ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে বেশি দর উঠল সুনীল কুমারের। তাঁকে ১.০১৫ কোটি টাকায় নিল ইউ মুম্বা। সি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি দর পেলেন অজিত ভি কুমার। তাঁকে ৬৬ লক্ষ টাকায় কিনল পুনেরি পল্টন। ডি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি দর পেলেন অর্জুন রাঠি। বেঙ্গল ওয়ারিয়রজ তাঁকে নিল ৪১ লক্ষ টাকায়।
১২টি দল রয়েছে প্রো কবাডি লিগে। ৬৩ লক্ষ টাকায় জয় ভগবানকে নিয়েছে বেঙ্গালুরু বুলস। ডি ক্যাটাগরিতে মহম্মদ আমানকে ১৬.২ লক্ষ টাকায় কিনল পুনেরি পল্টন। ইউ মুম্বা স্টুয়ার্ট সিংকে নিল ১৪.২ লক্ষ টাকার বিনিময়ে। সব দলই শক্তিশালী দল গঠন করল বলে আত্মবিশ্বাসী মশাল স্পোর্টস অ্যান্ড লিগের কমিশনার অনুপম গোস্বামী।
নিলামে এবার সর্বাধিক দর পাওয়া সচিন বলেছেন, বিডে এতটা দর উঠবে তা ভাবিনি। তামিল থালাইভাজে যোগ দিতে পেরে ভালো লাগছে। এটা আমার কাছে জীবন বদলে যাওয়ার মুহূর্ত। দল আস্থা রেখেছে আমার দক্ষতায়। আসন্ন মরশুমে নিজের সেরাটাই দেব।
পবন শেরাওয়াত ১.৭২৫ কোটি টাকায় যাচ্ছেন তেলুগু টাইটান্সে। তাঁর কথায়, আমি জানতাম আমার জন্য তেলুগু টাইটান্স এফবিএম কার্ড ব্যবহার করবে। গত বছরে তেমন প্রত্যাশা পূরণ করতে পারিনি। ফের আরেকটা সুযোগ পেলাম নিজের দক্ষতা দেখিয়ে দলকে সাফল্য এনে দেওয়ার। দলের নতুন কোচ কৃষ্ণকুমার হুডার প্রশিক্ষণে আগে খেলেছি। রেইডারদের কীভাবে ব্যবহার করতে হয় তা তিনি ভালোই জানেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications