Pro Kabaddi League: বেঙ্গালুরুর বিরুদ্ধে বিরাট জয় পুণের, তামিল দলকে সহজেই হারাল পাটনা

জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিন গুলির মতোই শুক্রবারও ছিল দুটি ম্যাচ। লিগের তৃতীয় পর্বের খেলাগুলি হচ্ছে পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে। প্রথম ম্যাচে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল পুণেরি পল্টন এবং বেঙ্গালুরু ব্লুলস। অন্যম্যাচে তামিল থালাইভাস মুখোমুখি হয়েছিল পাটনা পাইরেটস দলের। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই আসা যাক পুণেরি পল্টন এবং বেঙ্গালুরু ব্লুলস দলের ম্যাচের ফলাফলের দিকে। এই ম্যাচে বিরাট ব্যবধানে জয় হাসিল করল পুণেরি পল্টন দল। বেঙ্গালুরুকে ৫৬-১৮ ফলাফলে হারিয়ে দিল পুণে দল। পয়েন্টের হাফ সেঞ্চুরি করল পুণে দল। পুণে এই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করল। পুণে দলের হয়ে আকাশ, মোহিত এবং নাভালে তিন জন ৮ পয়েন্ট করে সংগ্রহ করেন। গৌরব ছয়, পঙ্কজ এবং আমান ৫ পয়েন্ট করে সংগ্রহ করেন।

এই ম্যাচে পুণের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গরে তুলতে পারল না বেঙ্গালুরু দল। তাদের দলের হয়ে সর্বোচ্চ ৭ পয়েন্ট সংগ্রহ করেন প্রদীপ নারওয়াল। এই ম্যাচ জিতে ১৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকল পুণেরি পল্টন দল। অন্যদিকে, ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থাকল বেঙ্গালুরু।

অন্য ম্যাচে পাটনা পাইরেটস তামিল থালাইভাস দলকে ৪২ -৩৮ পয়েন্টে পরাজিত করল, এই ম্যাচে শুরু থেকেই তূল্যমূল্য খেলা হতে থাকে। শেষ পর্যন্ত চার পয়েন্টের ব্যবধান রেখেই জয় পেল পাটনা পাইরেটস । পাটনা দলের হয়ে অয়ন সর্বোচ্চ ১৩ পয়েন্ট সংগ্রহ করলেন। দেবাঙ্ক ১২ পয়েন্ট এনে দেন। প্রথম দিকে এই ম্যাচ তুল্যমূল্য হতে থাকে। কিন্তু সময় যত এগোতে থাকে ততই খেলার উপর আধিপত্য বিস্তার করে পাটনা। তামিল দলের হয়ে মইন শাফাগি সর্বোচ্চ ১১ পয়েন্ট সংগ্রহ করলেন।

১৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ২ নম্বর স্থান মজবুজ করল পাটনা, ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে তামিল দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+