Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pro Kabaddi League: জমজমাট প্রো কবাডি লিগের আসর, কোন দলের অবস্থান কোথায়? জানুন বিস্তারিত

উৎসবের মরশুমে শুরু হয়েছে ১১তম প্রো কবাডি লিগ। ১৮ অক্টোবর থেকে প্রো কবাডি লিগের একাদশতম সংস্করণ শুরু হয়েছে। বিগত কয়েক বছরে প্রো কবাডি লিগের মাধ্যমে হারিয়ে যাওয়া জনপ্রিয়তা ফের ফিরে পেয়েছে দেশের প্রাচীন এই খেলাটি। চলতি বছরেও প্রথম সপ্তাহ শেষেই জমজমাট প্রো কবাডি লিগের আসর।

প্রতিদিন দুটি করে ম্যাচ হচ্ছে। শুক্রবার রাতে হায়দরাবাদের ইন্ডোর স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু বুলস এবং পুনেরি পল্টন দল। এই ম্যাচে ৩৬-২২ ফলে বেঙ্গালুরু বুলস দলকে পরাজিত করল পুনেরি পল্টন দল। লিগ টেবলে সবার নীচে থাকা দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল শীর্ষে থাকা পুনেরি পল্টন দল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য নিয়েই খেলতে শুরু করে পুনেরি পল্টন। তাদের সামনে সেভাবে প্রতিরোধই গড়ে তুলতে পারল না বেঙ্গালুরু দল। শেষ পর্যন্ত ৩৬-২২ ফলাফলে ম্যাচ জিতে নিল পুনেরি পল্টন।

এই ম্যাচ জিতে শীর্ষস্থান মজবুত করল পুনেরি পল্টন দল। ৪ ম্যাচ শেষে তিনটিতে জিতে এবং একটি ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে ১ নম্বর জায়গা ধরে রাখল পুনেরি পল্টন দল, অন্যদিকে চার ম্যাচ শেষে এখনও জয়ের খাতা খু‌লতেই পারল না বেঙ্গালুরু দল। ১ পয়েন্ট নিয়ে সবার নীচে বেঙ্গালুরু দল।

অন্যম্যাচে পাটনা পাইরেটস মুখোমুখি হয়েছিল তামিল থালাইভাসের। এই ম্যাচে তামিল থালাইভাসকে ৪২-৪০ পয়েন্টে হারিয়ে দিল পাটনা পাইরেটস। টান টান লড়াই হলেও শেষ পর্যন্ত পাটনা পাইরেটস জয় হাসিল করল। এই ম্যাচে প্রথমবার চলতি মরশুমে জয়ের খাতা খুলল পাটনা পাইরেটস। ২ ম্যাচের মধ্যে একটি জিতে একটি হেরে ১০ নম্বরে আথে পাটনা পাইরেটস । তামিল থালাইভাস তিন ম্যাচ শেষে দুটি জিতে এবং একটি হেরে ৩ নম্বরে আছে।

বেঙ্গল ওয়ারিয়র্স দুটি ম্যাচ খেলে একটি জিতে একটি হেরে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে। ভালো শুরু করেছে বাংলার দলটি। ২০১৪ থেকে শুরু হয় এই প্রো কবাডি লিগ এবার দেশের তিনটি শহরে এবার কারাভান ফর্ম্যাটে গোটা টর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে । মোট ১২ দল এবারের লিগে অংশ নিচ্ছে। ১০ নভেম্বর থেকে দ্বিতীয় পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে নয়ডা ইন্ডোর স্টেডিয়ামে। তৃতীয় পর্বের ম্যাচগুলি হবে পুনের বালেয়ারি ব্যাডমিন্টন স্টেডিয়ামে। এই পর্বের ম্যাচগুলি শুরু হবে ৩ ডিসেম্বর থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+