Pro Kabaddi League: শীর্ষস্থান মজবুত করল পুনেরি পল্টন, তামিল দলের বিরুদ্ধে জয় পেল বেঙ্গালুরু বুলস

সোমবার সপ্তাহের শুরুর দিনে জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিনের মতোই সোমবার ছিল দুটি ম্যাচ। হায়দরাবাদের গাচ্চিবৌলির জিএমসিবি ইনডোর স্টেডিয়ামে পুনেরি পল্টন মুখোমুখি হয়েছিল গুজরাত জায়ান্টস দলের। অন্যম্যাচে বেঙ্গালুরু বুলস মুখোমুখি হয়েছিল তামিল থাইালভাসের। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমে আসা যাক পুনেরি পল্টন এবং গুজরাত জায়ান্টস ম্যাচের কথায়। পুণের দলটি শীর্ষে থেকে ম্যাচে নামে। পুনেরি পল্টন দল বড় ব্যবাধানে হারিয়ে দিল গুজরাত জায়ান্টস দলকে। ৪৯-৩০ ফলে জয় পেল পুনেরি পল্টন দল। জয়ী দলের হয়ে আকাশ শিল্ডে সবথেকে বেশি ১১ পয়েন্ট সংগ্রহ করেন। পঙ্কজ মোহিতে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট (৮) সংগ্রহ করেন। পুনেরি পল্টন দলের চার জন পাঁচ পয়েন্ট সংগ্রহ করেন।

ম্যাচের শুরু থেকেই পুনেরি পল্টন দল পয়েন্ট সংগ্রহের ধারা অব্যাহত রাখে। প্রতিপক্ষ দলকে এক কথায় ধরাশায়ী করল পুনেরি পল্টন। অন্যদিকে গুজরাত দলের হয়ে সবথেকে বেশি ১২ পয়েন্ট সংগ্রহ করেন গুমান সিং। হিমাংশু দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট (৫) সংগ্রহ করেন।

এই ম্যাচে জিতে পুনেরি পল্টন দল লিগ টেবলে শীর্ষস্থানকে মজবুত করল। দ্বিতীয় স্থানে থাকা তামিল দলের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান হল। ৭ ম্যাচে ২৯ পয়েন্ট ‌নিয়ে লিগে লিগের শীর্ষস্থানে পুনেরি প‌ল্টন দল। অন্যদিকে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১২ ‌নম্বরে আছে গুজরাতের দলটি।

এবার আসা যাক বেঙ্গালুরু বুলস মুখোমুখি ও তামিল থাইালভাসের ম্যাচের কথায়। দুই দক্ষিণী দলের লড়াইয়ে বেঙ্গালুরু বুলস জয় পেল ৩৬-৩২ ফলাফলে। ম্যাচ ক্রমশই টান টান হতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত ৪ পয়েন্টের লিড নিয়ে জয় হাসিল করে বেঙ্গালুরু। এই দলের হয়ে অজিঙ্কা পাওয়ার এবং অক্ষিত ধুল সবথেকে বেশি ৬ পয়েন্ট সংগ্রহ করেন।

অন্যদিকে তামিল দলের হয়ে সবথেকে বেশি ৬ পয়েন্ট সংগ্রহ করেন নরেন্দর হোশিয়ার। এই ম্যাচে জিতে ৭ ম্যাচে ১২ পয়েন্ট ‌নিয়ে লিগে ১১ নম্বরে অবস্থান করছে এই ম্যাচে জিতে ৫ ম্যাচে ১৭ পয়েন্ট ‌নিয়ে লিগে চার নম্বরে অবস্থান করছে বেঙ্গল ওয়ারিয়রজ। অন্যদিকে ৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৫ ‌নম্বরে আছে হরিয়ানার দলটি।। অন্যদিকে ৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ২ ‌নম্বরে আছে তামি‌ল দলটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+