Pro Kabaddi League: তামিল থালাইভাসকে হারাল দিল্লি, লড়াই করেও জয়পুর পরাজিত পাটনার কাছে
জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিনের মতোই শুক্রবারও ছিল দুটি ম্যাচ। গাচ্চিবৌলির জিএমসিবি ইনডোর স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দাবাং দিল্লি কেসি এবং তামিল থালাইভাস অনম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্স খেলেত নেমেছিল পাটনা পাইরেটসের বিরুদ্ধে। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমে আসা যাক দাবাং দিল্লি কেসি বনাম তামিল থালাইভাস ম্যাচের কথায়। এই ম্যাচে দাবাং দিল্লি তামিল থালাইভাসকে হারাল ৩৯-২৬ ফলাফলে। ১৩ পয়েন্টের ব্যবধান রেখেই জয় হাসিল করল দিল্লি দল। দাবাং দিল্লি দলের হয়ে অশু মালিক সবথেকে বেশি ১২ পয়েন্ট সংগ্রহ করেন। যোগেশ দাহিয়া এবং আশিস মালিক দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট (৭) সংগ্রহ করেন।

অন্যম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্স হারাল পাটনা পাইরেটসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হল। শেষ পর্যন্ত হারাল পাটনা পাইরেটস হারাল জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে। ৪৩-৪১ পয়েন্ট ম্যাচের ফলাফল নির্ধারণ হল। স্কোর বোর্ডই বলে দিচ্ছে কতটা তুল্যমূল্য লড়াই হয়েছে এই ম্যাচে। খেলার শুরু থেকেই দুই দলই একে অপরের বিরুদ্ধে কড়া টক্কর দিতে থাকে। কিন্তু ২ পয়েন্টেই বাজিমাত করল পাটনা।
পাটনা পাইরেটসের দলের হয়ে সর্বাধিক ১৪ পয়েন্ট দলকে এনে দেন অয়ন। দেবাঙ্ক দ্বিতীয় সর্বোচ্চ ১১ পয়েন্ট সংগ্রহ করেন পাটনা দলের হয়ে। অন্যদিকে জয়পুর পিঙ্ক প্যান্থার্স দলকে একাই টানতে থাকেন অর্জুন দেশওয়াল। তিনি ২০ পয়েন্ট দলের জন্য সংগ্রহ করেন। অর্জুনের পর দ্বিতীয় সর্বোচ্চ চার পয়েন্ট সংগ্রহ করেন অঙ্কুশ।
এই ম্যাচ জিতে ৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে চার নম্বরে থাকল পাটনা দল। অন্যদিকে, ৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। ৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগে লিগের শীর্ষস্থানে পুনেরি পল্টন দল।












Click it and Unblock the Notifications