Pro Kabaddi League: প্রো কবাডি লিগ শুরু কবে? বেঙ্গল ওয়ারিয়রসের নেতৃত্বে মনিন্দর, ঘোষিত অন্য অধিনায়কদের নামও
Pro Kabaddi League: প্রো কবাডি লিগের দশম সংস্করণ শুরু হচ্ছে ডিসেম্বরের ২ তারিখ থেকে। ইতিমধ্যেই প্রতিটি দলই মহারণের জন্য প্রস্তুত। ঘোষণা করা হচ্ছে অধিনায়কদের নাম।
ইউপি যোদ্ধাসকে নেতৃত্ব দেবেন সুপার রেইডার প্রদীপ নারওয়াল। আজ তাঁর নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। বেঙ্গল ওয়ারিয়রস অবশ্য অধিনায়কের নাম আগেই ঘোষণা করে দিয়েছে। মনিন্দর সিং অধিনায়কত্ব করবেন বাংলার ফ্র্যাঞ্চাইজির।

প্রো কবাডি লিগে দেড় হাজারের বেশি রেইডিং পয়েন্ট দখলে রয়েছে প্রদীপের। যা রেকর্ড। একাধিক নজির গড়া অভিজ্ঞ প্রদীপকেই তাই অধিনায়কত্বের দায়িত্ব দিল ইউপি। তিনি এর আগে পাটনা পাইরেটসের অধিনায়ক ছিলেন। তাঁর অধীনে পাটনা টানা তিনবার পিকেএল খেতাব জেতে। পঞ্চম মরশুম থেকে সুযোগ পেয়ে প্রতিবারই প্লে অফ খেলেছে ইউপি।
২০১৭ সাল থেকে বেঙ্গল ওয়ারিয়রসে রয়েছেন মনিন্দর সিং। ২০১৯ সালে তাঁর অধিনায়কত্বেই বেঙ্গল ওয়ারিয়রস প্রো কবাডি লিগ খেতাব জিতেছিল। নিলামে তৃতীয় সর্বাধিক ২.১২ কোটি টাকা দর দিয়ে তাঁকে ধরে রেখেছে বাংলার ফ্র্যাঞ্চাইজি। তাঁর ঝুলিতে রয়েছে ১ হাজার রেইডিং পয়েন্ট। ৩৩ বছরের মনিন্দর বাংলার অধিনায়ক।
প্রো কবাডি লিগে গুজরাত জায়ান্টস দলকে নেতৃত্ব দেবেন ফজল আত্রাচালি। সহ অধিনায়ক করা হয়েছে রোহিত গুলিয়াকে। ২ থেকে ৭ ডিসেম্বর আমেদাবাদে বসছে প্রো কবাডির আসর। বেঙ্গল ওয়ারিয়রস অভিযান শুরু করবে ৪ তারিখ বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে। বেঙ্গালুরু, পুনে, চেন্নাই. নয়ডা, মুম্বই, জয়পুর, হায়দরাবাদ, পাটনা, দিল্লির পর কলকাতায় বসবে প্রো কবাডির আসর।
কলকাতায় খেলা হবে ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি। বেঙ্গল ওয়ারিয়রস কলকাতায় খেলবে গুজরাত জায়ান্টস (৯ ফেব্রুয়ারি), তেলুগু টাইটান্স (১০ ফেব্রুয়ারি), ইউ মুম্বা (১২ ফেব্রুয়ারি) ও পুনেরি পল্টনের (১৪ ফেব্রুয়ারি) বিরুদ্ধে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications