Pro Kabaddi League: তামিল দলকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল হরিয়ানা, পুণের বিরুদ্ধে জিতল জয়পুর
রবিবাসরীয় প্রো কবাডি লিগে ছিল দুটি ম্যাচ। নয়ডার শহিদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল জয়পুর পিঙ্ক প্যান্থার্স এবং পুণেরি পল্টন। অন্যম্যাচে তামিল থালাইভাস মুখোমুখি হয়েছিল হরিয়ানা স্টিলার্সের।কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমে আসা যাক জয়পুর পিঙ্ক প্যান্থার্স এবং পুণেরি পল্টনের ম্যাচের ফলাফলের দিকে। এই ম্যাচে টান টান লড়াইয়ের পর দুই পয়েন্টের ব্যবধানে জয় পেল জয়পুর পিঙ্ক প্যান্থার্স। ৩০-২৮ ফলাফলে জয় পেল জয়পুর। জয়পুর পিঙ্ক প্যান্থার্স দলের হয়ে অর্জুন দেশওয়াল সবথেকে বেশি ৮ পয়েন্ট সংগ্রহ করেন। অঙ্কুশ দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট (৬) সংগ্রহ করেন।

এবার আসা যাক দ্বিতীয় ম্যাচে কথায়, তামিল থাইালভাসকে চূর্ণ করে শীর্ষস্থান মজবুত করল হরিয়ানা স্টিলার্স। ৩৬-২৯ পয়েন্টের ব্যবধানে জয় পেল হরিয়ানা। প্রথম দিকে লড়াই করলেও সময় যত এগোতে থাকে ততই পিছিয়ে পড়ে তামিল দলটি।
Women's Asian Champions Trophy: টানা পাঁচ ম্যাচে জয়, সেমিফাইনালের আগে জাপানকে হারাল ভারত
হরিয়ানা স্টিলার্স দলটির হয়ে বিনয় সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করেন। মহম্মদ রেজা দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট (৮) সংগ্রহ করেন। তামিল দলের হয়ে শাফাগি সর্বোচ্চ ৭ , বিশাল চাহাল এবং নরেন্দর দ্বিতীয় সর্বোচ্চ ৪ পয়েন্ট করে সংগ্রহ করেন। এই ম্যাচ জিতে ১০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল হরিয়ানা। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নি্য়ে সাত নম্বরে তামিল দলটি।












Click it and Unblock the Notifications