Pro Kabaddi League: প্রো কবাডি লিগের ভেন্যু বদল, রবিবার থেকে কোথায় হবে দ্বিতীয় পর্বের খেলা?
ররিবার থেকে শুরু হচ্ছে প্রো কবাডি লিগের দ্বিতীয় পর্বের খেলা। হায়দরাবাদের গাচ্চিবৌলির জিএমসিবি ইনডোর স্টেডিয়ামে প্রথম পর্বের খেলার সমাপ্তি হচ্ছে শনিবারই। রবিবার থেকে দ্বিতীয় পর্বের ম্যাচগুলি হবে নয়ডা ইন্ডোর স্টেডিয়ামে।
প্রো কবাডি লিগের ১১তম সংস্করণকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বের জমজমাট লড়াই দেখা গেল হায়দরাবাদের গাচ্চিবৌলির জিএমসিবি ইনডোর স্টেডিয়ামে । রবিবার থেকে দ্বিতীয় পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে নয়ডা ইন্ডোর স্টেডিয়ামে। শেষ তথা তৃতীয় পর্বের ম্যাচগুলি হবে পুনের বালেয়ারি ব্যাডমিন্টন স্টেডিয়ামে। এই পর্বের ম্যাচগুলি শুরু হবে ৩ ডিসেম্বর থেকে।

প্রথম পর্বেই জমে উঠেছে প্রো কবাডি লিগের ১১তম সংস্করণ। দ্বিতীয় দফায় এই টুর্নামেন্টের আর্কষণ আরও বাড়বে বলেই মনে করেন অনুপম গোস্বামী। তিনি বলেন, আমরা দেখেছি প্রথম পর্বে এখনও পর্যন্ত বেশিরভাগ(৪২টির মধ্যে ২৫টি) ম্যাচের ফলাফল নির্ধারণ হয়েছে সাত পয়েন্টের কম ব্যবধানে । এটা থেকেই প্রমাণিত হয় যে এবার টুর্নামেন্টে প্রতিযোগিতার গ্রাফ কতটা উর্ধ্বমুখি। আমরা আশাবাদী আগামী দিনে অর্থ্যাত দ্বিতীয় পর্বে এটা আরও বাড়বে।'
নয়ডা আবার ইউপি যোদ্ধাসের ঘরের মাঠে। এখনও পর্যন্ত সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে ইউপি যোদ্ধাস । ঘরের মাঠে সুবিধা নিয়ে দ্বিতীয় পর্বে পয়েন্ট তালিকায় উন্নতি করাই লক্ষ্য ইউপি দলের। ইউপি যোদ্ধাস দলের অধিনায়ক সুরিন্দর গিল বলেছেন, 'ঘরের মাঠে খেলাটা যে কোনও দলের কাছে বাড়তি একটা সুবিধার। ঘরের স্টেডিয়ামে স্থানীয় দর্শকদের সামনেক খেলাটা যে কোনও দলের কাছে বাড়তি মোটিভেশন। আমরা প্রথম পর্বে ধারাবাহিকতা দেখাতে পারেনি। দ্বিতীয় পর্বে ভালো খেলাই লক্ষ্য আমাদের।'












Click it and Unblock the Notifications