Pro Kabaddi League: তামিল দলকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল হরিয়ানা, গুজরাতের বিরুদ্ধে জয় পেল পুণে
সপ্তাহের শেষেও জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিন গুলির মতোই শুক্রবারও ছিল দুটি ম্যাচ। নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে প্রথম ম্যাচে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল গুজরাত জায়ান্টস এবং পুণেরি পল্টন। অন্যম্যাচে তামিল থালাইভাস মুখোমুখি হয়েছিল হরিয়ানা স্টিলার্সের।কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমে আসা যাক প্রথমে আসা যাক গুজরাত জায়ান্টস এবং পুণেরি পল্টনের ম্যাচের ফলাফলের দিকে। এই ম্যাচে টান টান লড়াইয়ের পর ১ পয়েন্টের ব্যবধানে জয় পেল পুণে।৩৪-৩৩ ফলে জয় পেল পুণেরি পল্টন। পুণের দলটির হয়ে আকাশ শিল্ডে সর্বোচ্চ ১২পয়েন্ট সংগ্রহ করেন। পাশাপাশি জয়ী দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪ পয়েন্ট করে সংগ্রহ করেন মোহিত এবং পুজারি। অন্যদিকে গুজরাতের দলটি ভালো খেলতে থাকে। কিন্তু এক পয়েন্টের জন্য হার মানতে হল।

এবার আসা যাক দ্বিতীয় ম্যাচে কথায়, তামিল থাইালভাসকে চূর্ণ করে শীর্ষস্থান আরও মজবুত করল হরিয়ানা স্টিলার্স। ৪২-৩০ পয়েন্টেব্যবধানে জয় পেল হরিয়ানা। প্রথম দিকে লড়াই করলেও সময় যত এগোতে থাকে ততই পিছিয়ে পড়ে তামিল দলটি। হরিয়ানা দলের হয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট সংগ্রহ করেন বিনয়. এই ম্যাচে জিতে ১৫ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে সবার উপরে হরিয়ানা। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে তামিল দলটি।












Click it and Unblock the Notifications