Pro Kabaddi League: ইউ মুম্বাকে হারিয়ে সেমিফাইনালে হরিয়ানা, বেঙ্গালুরুকে হারাল তামিল থালাইভাস

জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিন গুলির মতোই রবিবার ছুটি দিনেও ছিল দুটি ম্যাচ। লিগের তৃতীয় পর্বের খেলাগুলি হচ্ছে পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে। প্রথম ম্যাচে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল বেঙ্গালুরু ব্লুজ এবং তামিল থালাইভাস দল। অন্যম্যাচে ইউ মুম্বা মুখোমুখি হয়েছিল হরিয়ানা স্টিলার্স দলের। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই আসা যাক বেঙ্গালুরু ব্লুজ এবং তামিল থালাইভাস ম্যাচের ফলাফলের দিকে। এই ম্যাচে জয় পেল তামিল থালাইভাস দল। দুই দক্ষিণী দলের খেলায় জয় পেল তামিল থালাইভাস । বেঙ্গালুরুকে ৪২-৩২ ফলে হারিয়ে দিল তামিল থালাইভাস। জয়ী তামিল দলের নায়ক হিমাংশু। তিনি একাই তামিল থালাইভাস দলকে ১৩ পয়েন্ট এলেন দিন। তামিল থালাইভাস দলের হয়ে দ্বিতীয় সর্বোচচ্ ৯ পয়েন্ট সংগ্রহ করলেন মইন শাফাগি।

অন্যদিকে বেঙ্গালুরু দলের হয়ে একাই খেলে গেলেন সুশীল। তিনি দলকে ১৫ পয়েন্ট এনে দিলেন। বেঙ্গালুরু দলের হয়ে দলের হয়ে দ্বিতীয় সর্বোচচ্ ৫ পয়েন্ট সংগ্রহ করলেন নীতিন। ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকল তামিল দলটি। ২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার শেষে থাকল বেঙ্গালুরু।

অন্যম্যাচে ইউ মুম্বা মুখোমুখি হয়েছিল হরিয়ানা স্টিলার্স দলের। এই ম্যাচে ১৭ পয়েন্টের ব্যবধানে জয় হাসিল করল হরিয়ানা। মুম্বই দলকে ৪৭-৩০ পয়েন্টে হারিয়ে দিল হরিয়ানা। চলতি প্রো কবাডি লিগের প্রথম দল হিসেবে সেমিাফাইনালে জায়গা করে নিল হরিয়ানা। জয়ী হরিয়ানা স্টিলার্স দলের হয়ে শিবম পাতারে একাই ১৪ পয়েন্ট সংগ্রহ করলেন। হরিয়ানা স্টিলার্স দলের হয়ে দ্বিতীয় সর্বোচচ্ ৬ পয়েন্ট সংগ্রহ করলেন বিনয়। ইউ মুম্বা দলের হয়ে সর্বোচচ্ ৯ পয়েন্ট সংগ্রহ করলেন সতীশ।

এই ম্যাচ জিতে শীর্ষস্থান আরও মজবুত করল হরিয়ানা। ২২ ম্যাচে ৮৪ পয়েন্ট হয়ে গেল হরিয়ানার। ২১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকল ইউ মুম্বা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+