Pro Kabaddi League: জয়পুরকে হারাল দাবাং দিল্লি, গুজরাত জায়ান্টস-পাটনা পাইরেটস ম্যাচ টাই

জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিন গুলির মতোই শনিবারও ছিল দুটি ম্যাচ। লিগের তৃতীয় পর্বের খেলাগুলি হচ্ছে পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে। প্রথম ম্যাচে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল জয়পুর পিঙ্ক প্যান্থার্স এবং দাবাং দিল্লি কেসি। অন্য ম্যাচে গুজরাত জায়ান্টস মুখোমুখি হয়েছিল পাটনা পাইরেটস দলের। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই আসা যাক পিঙ্ক প্যান্থার্স এবং দাবাং দিল্লি কেসি ম্যাচের ফলাফলের দিকে। এই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না জয়পুর পিঙ্ক প্যান্থার্স । পিঙ্ক সিটির দলকে ৩৩-৩১ ফলাফলে হারিয়ে দিল দিল্লি। প্রথম থেকেই এই ম্যাচ তুল্যমূল্য হতে থাকে। কিন্তু ম্যাচের সময় যত এগোতে থাকে ততই রাশ নিজেদের দিকে নিয়ে নেয় দিল্লি। শেষ পর্যন্ত ২ পয়েন্টের ব্যবধান বজায় রেখেই জয় হাসিল করল দাবাং দিল্লি কেসি।

দাবাং দিল্লি কেসি জয়ের নায়ক আশু মালিক। তিনি একাই ১২ পয়েন্ট এনে দেন দাবাং দিল্লি কেসিকে। জয়ী দলের হয়ে নভীন কুমার দ্বিতীয় সর্বোচ্চ ৬ পয়েন্ট সংগ্রহ করলেন। পিঙ্ক প্যান্থার্স দলের হয়ে অর্জুন দেশওয়াল একাই ১০ পয়েন্ট সংগ্রহ করেন। অভিজিত মালিক দ্বিতীয় সর্বোচ্চ ৬ পয়েন্ট সংগ্রহ করলেন। এই ম্যাচ জিতে ২১ ম্যাচে ৭৬ পয়েন্ট হল দাবাং দিল্লি কেসি দলের। তিন নম্বরে আছে দিল্লি। ২২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে জয়পুর।

অন্য ম্যাচে গুজরাত জায়ান্টস মুখোমুখি হয়েছিল পাটনা পাইরেটস। এই ম্যাচ ৪০-৪০ ফলে টাই হল। গুজরাত জায়ান্টস দলের হয়ে রাকেশ সর্বোচ্চ ৯ পয়েন্ট সংগ্রহ করেন। গুমান ও জিতেন্দ্র ৮ পয়েন্ট করে সংগ্রহ করেন। পাটনা পাইরেটস দলের হয়ে দেবাঙ্ক সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করেন। শুধাকর ৭ পয়েন্ট সংগ্রহ করেন। ২২ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থাকল পাটনা। ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে গুজরাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+