Pro Kabaddi League: সেমিফাইনালে স্থান নিশ্চিত দাবাং দিল্লি কেসি দলের, সহজ জয় পেল পুণেরি পল্টন

জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিন গুলির মতোই সোমবারও ছিল দুটি ম্যাচ। লিগের তৃতীয় পর্বের খেলাগুলি হচ্ছে পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে। প্রথম ম্যাচে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল পুণেরি পল্টন এবং তামিল থালাইভাস । অন্য ম্যাচে গুজরাত জায়ান্টস মুখোমুখি হয়েছিল দাবাং দিল্লি কেসি দলের। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই নজর রাখা যাক পুণেরি পল্টন এবং তামিল থালাইভাস ম্যাচের ফলাফলের দিকে। এই ম্যাচেও সহজেই জয় পেল পুণেরি পল্টন দল। তামিল থালাইভাসকে ৪২-৩২ পয়েন্টে হারিয়ে দিল পুণে। জয়ী পুণেরি পল্টন দলের হয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করেন আর্যবর্ধণ। এর পাশাপাশি অজিথ কুমার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭ পয়েন্ট সংগ্রহ করেন। তামিল থালাইভাস দলের হয়ে হিমাংশু ভালো খেললেন। তিনি সর্বোচ্চ ৮ পয়েন্ট সংগ্রহ করলেন। নীতেশ কুমার দ্বিতীয় সর্বোচ্চ ৭ পয়েন্ট সংগ্রহ করলেন।

তামিল দলের বিরুদ্ধে জিতে ২১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকল পুণে দল। অন্যদিকে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে নম্বরে তামিল থালাইভাস।

অন্য ম্যাচে গুজরাত জায়ান্টস মুখোমুখি হয়েছিল দাবাং দিল্লি কেসি দলের। এই ম্যাটে ১৪ পয়েন্টে জিতে সেমিফাইনালের স্থান নিশ্চিত করে ফেলল দাবাং দিল্লি কেসি। গুজরাতের বিরুদ্ধে ৪১-৩৫ ফলে জয় হাসিল করল দাবাং দিল্লি কেসি। দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের স্থান নিশ্চিত করল দাবাং দিল্লি কেসি। এই নিয়ে চলতি মরশুমে ১৫ ম্যাচে অপরাজিত থাকল দাবাং দিল্লি কেসি।

দিল্লি দলের জয়ের নায়ক সেই আশু মালিক। তিনি একাই ১৪ পয়েন্ট সংগ্রহ করলেন। আশিস দ্বিতীয় সর্বোচ্চ ৭ পয়েন্ট সংগ্রহ করলেন। অন্যদিকে গুজরাত দলের হয়ে জিতেন্দর যাদব সর্বোচ্চ ৭ পয়েন্ট সংগ্রহ করলেন। গুমান সিং পেলেন ৫ পয়েন্ট। এই ম্যাচ জিতে ২২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে ২ নম্বরে উঠে এল দিল্লি। ২২ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থাকল পাটনা। ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে গুজরাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+