Pro Kabaddi League: তামিল থালাইভাসের বিরুদ্ধে বেঙ্গল ওয়ারিয়রজ দলের লজ্জাজনক হার, প্লে-অফে পাটনা পাইরেটস
জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিন গুলির মতোই বুধবারও ছিল দুটি ম্যাচ। লিগের তৃতীয় পর্বের খেলাগুলি হচ্ছে পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে। প্রথম ম্যাচে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল পাটনা পাইরেটস এবং তেলুগু টাইটান্স। অন্যম্যাচে তামিল থালাইভাস মুখোমুখি হয়েছিল বেঙ্গল ওয়ারিয়রজ দলের। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক বাংলার দলের ম্যাচের ফলাফলের কথায়। তামিল থালাইভাস দলের কাছে লজ্জাজনকভাবে হারল বেঙ্গল ওয়ারিয়রজ। ৬০-২৯ ফলে জিতল তামিল দলটি। স্কোরবোর্ডই বলে দিচ্ছে ম্যাচ কতটা একপেশে হয়েছে। ৩১ পয়েন্টের ব্যবধানে জয় হাসিল করেছে তামিল দলটি। জয়ী তামিল দলের হয়ে মইন শাফাগি এবং হিমাংশু সর্বোচ্চ ১৩ পয়েন্ট করে সংগ্রহ করলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭ পয়েন্ট সংগ্রহ করেন নীতেশ কুমার। বেঙ্গল ওয়ারিয়রজ দলের হয়ে সর্বোচ্চ ৭ পয়েন্ট করে সংগ্রহ করলেন মনজিত চৌধুরি।

এই ম্যাচ জয়ের ফলে তামিল দলটি ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকল। বেঙ্গল ওয়ারিয়রজ ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকল। প্লে অফ কিন্তু কিছুটা কঠিন হচ্ছে বেঙ্গল ওয়ারিয়রজ দলের জন্য.
এবার নজর রাখা যাক পাটনা পাইরেটস এবং তেলুগু টাইটান্স ম্যাচের দিকে। এই ম্যাচে পাটনা পাইরেটস ৪১-৩৭ পয়েন্টের ব্যবধানে জয় হাসিল করল। পাটনা পাইরেটস দলের হয়ে দেবাঙ্ক সর্বোচ্চ ১৪ পয়েন্ট সংগ্রহ করেন। তিনি পাটনা পাইরেটস জয়ের মূল কারিগর। অন্যদিকে, তেলুগু টাইটান্স দলের হয়ে পবন এবং বিজয় মালিক দুই জনে ৯ পয়েন্ট করে সংগ্রহ করেন।
এই ম্যাচ জয়ের ফলে পাটনার দলটি ২০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থাকল। শীর্ষে থাকা হরিয়ানার সঙ্গে পয়েন্টের পার্থক্য ক্রমশ কমছে পাটনার। এই ম্যাচ জিতে হিসেবে প্লে অফ নিশ্চিত করে ফেলল পাটনা দল।তেলুগু টাইটান্স ২১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications