Pro Kabaddi League: লড়াই করেও পাটনার কাছে হার বাংলার, তামিল দলের বিরুদ্ধে জয় পেল দিল্লি
রবিবার ছুটির দিনে জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিন গুলির মতোই রবিবারও ছিল দুটি ম্যাচ। নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে প্রথম ম্যাচে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল বেঙ্গল ওয়ারিয়রজ এবং পাটনা পাইরেটস। অন্য ম্যাচে তামিল থালাইভাস মুখোমুখি হয়েছিল দাবাং দিল্লি কেসি দলের। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
বেঙ্গল ওয়ারিয়রজ এবং পাটনা পাইরেটসের ম্যাচ টান টান হল, কিন্তু শেষ পর্যন্ত তিন পয়েন্টে হার মানতে হল বেঙ্গল ওয়ারিয়রজকে। ৩৮-৩৫ ফলে ম্যাচ জিতে নিল পাটনার দলটি। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হতে থাকে। কিন্তু শেষ দিকে গিয়ে জয় হাসিল করল পাটনা দল। বেঙ্গল ওয়ারিয়রজের হয়ে সর্বাধিক ১১ পয়েন্ট সংগ্রহ করেন মনিন্দর সিং। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট(৬) সংগ্রহ করেন নিখিল কুমার।

এবার আসা যাক তামিল থালাইভাস এবং দাবাং দিল্লি কেসির ম্যাচের কথায়। তামিল দলকে ৩২-২১ ফলে চূর্ণ করল দিল্লি। জয়ী দলের হয়ে সর্বাধিক ১১ পয়েন্ট সংগ্রহ করেন নবীন কুমার। ১৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল দিল্লি দল। ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকল তামিল থালাইভাস ।












Click it and Unblock the Notifications